বরিশাল বিশ্ববিদ্যালয় গত ৫ই জুন রেজিষ্ট্রার কার্যালয়ে হামলা, ভাংচুর ও সহকারী রেজিষ্টারকে মারধরের ঘটনায় ৩ শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া আরো ১৩ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। রোববার রাতে ঢাকার লিয়াজো অফিসে সিন্ডিকেটের নির্ধারিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৫ জুনের ঘটনায় আলাদা ৩টি তদন্ত কমিটি গঠন করা হয়েছিলো। সেই কমিটির দেয়া রিপোর্টের ওপর ভিত্তি করেই সিন্ডিকেট দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। স্থায়ীভাবে বহিষ্কার করা ৩ জন ছাড়াও, আরো ৪ জনকে ২ বছর এবং ৯ জনকে ১ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এদিকে গত ৪ জুন ১৩ দফা দাবিতে আন্দোলন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই আন্দোলন নিয়ে অপপ্রচারের গুজবে পরদিন রেজিষ্ট্রার কার্যালয়ে হামলা ও ভাংচুর এবং সহকারী রেজিষ্ট্রারকে মারধর করে শিক্ষার্থীরা। Post navigation কিশোরগঞ্জে মাদক, টার্গেট ধনাঢ্য পরিবারের সন্তান, মাদকাসক্ত ২৫ ভাগ শিার্থী কমলা চাষে স্বাবলম্বী পঞ্চগড়ের কৃষকরা