media-intro_img-Shariyatpur_District_Map_Bangladesh1-311x186

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় গায়ে হলুদের অনুষ্ঠানে হামলা চালিয়ে হবু বরসহ ৫ জনকে এসিডে ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর দগ্ধ হবু বরের নাম সেলিম সরকার।

বুধবার রাতে ঘটনাটি ঘটেছে শরিয়তপুরের সফিপুর থানার একটি গ্রামে। আহতদের গত ভোর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

বর পক্ষের লোকজন জানান, সিফাত নামের এক যুবক ওই নারীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিলেন। কিন্তু সিফাতের বিয়ের প্রস্তাব উপেক্ষা করে সম্প্রতি সেলিম ও ওই নারীর বিয়ে ঠিক করে পরিবার।

গতরাতে তাদের গায়ে হলুদের অনুষ্ঠান ছিলো। গায়ে হলুদের অনুষ্ঠানের এক পর্যায়ে রাত ১২ টার দিকে সিফাত তার দলবলসহ সেলিমের বাড়িতে হামলা চালায় ও এসিড ছুঁড়ে পালিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *