Breaking
Tue. Jul 14th, 2026

আন্ত:জিলা ট্রাক চালক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি আবুল হোসেনের মৃত্যুতে শোক

মোস্তাফিজুর রহমান রুবেল, বেনাপোল প্রতিনিধি : বাংলাদেশ আন্ত:জিলা ট্রাক চালক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি হাজী আবুল হোসেনের মৃত্যুতে তার আত্মার প্রতি গভীর শোক ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে যশোর জেলা শাখাসহ বেনাপোল ও পুটখালী শাখা অফিসে শোক সভা ও মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যায় যশোর জেলা শাখাসহ বেনাপোল ও পুটখালী শাখা অফিসে এ শোক সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ শোক সভায় বক্তব্য রাখেন যশোর জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি আলিফ হোসেন বাবু, সাধারণ সম্পাদক সেলিম রেজা, বেনাপোল ও পুটখালী শাখার সভাপতি আব্দুল হালিম হককানি, কার্যকারী সভাপতি লালটু মিয়া, সহ-সভাপতি রেজাউল সরদার, সাধারণ সম্পাদক ইকবাল হাসান, সহ-সাধারণ সম্পাদক সোহারব হোসেন কালু, সাংগঠনিক সম্পাদক আব্দুস ছাত্তার প্রমুখ।

এ সময় সংগঠনের সকল শ্রেনীর নেতৃবৃন্দ ও সদস্যরা উপ¯ি’ত ছিলেন।

উল্লেখ্য, সোমবার ভোরে ঢাকা শ্যামলী আদাবরে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশ আন্ত:জিলা ট্রাক চালক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি হাজী আবুল হোসেন ইন্তেকাল করেন(ইন্না…..নিল্লাহি………..রাজিউন)।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *