Breaking
Tue. Jul 14th, 2026

বেনাপোল সীমান্ত থেকে পিস্তল উদ্ধার

মোস্তাফিজুর রহমান রুবেল, বেনাপোল : বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রাম থেকে বুধবার(৩১ডিসেম্বর) ভোর ৪ টায় ১টি ভারতীয় তৈরী ওয়ান শুটার পিস্তল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বিজিবি জানায়, বুধবার ভোরে বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রামের নাপিতবাড়ি এলাকা দিয়ে এক যুবক বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালায়। এসময় তাকে ধাওয়া করলে হাতে থাকা একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে প্যাকেটের মধ্য থেকে ভারতের তৈরী একটি ওয়ান শুটার পিস্তল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রটি পরবর্তীতে বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এএসআই নুরে আলম জানান, ২৬ বিজিবি ব্যাটলিয়নের সদস্যরা বুধবার সন্ধ্যায় থানায় একটি পিস্তল জমা দিয়েছে। এ বিষয়ে মামলা হয়েছে।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *