Breaking
Tue. Jul 14th, 2026

কক্সবাজার জেলা জাতীয় ছাত্র সামাজের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ

chattrasamaj-logo_11344কক্সবাজার জেলা জাতীয় ছাত্র সামাজের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১ জানুয়ারী বৃহস্পতিবার বেলা ১ টার দিকে শহরের লালদিঘিপাড়স্থ জেলা জাতীয় পার্টির কার্যালয়ে এ ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ আটক হয়নি।
সংঘর্ষে আহতরা হলো- জেলা জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক আয়াজ মো. রনি, জেলা ছাত্র সমাজের নবগঠিত কমিটির যুগ্ম আহবায়ক এইচএম এহসান, শ্রমিক পার্টি নেতা জাহাঙ্গীর আলম। বাকীদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এতে এহসানের অবস্থা গুরুতর। তিনি কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *