Breaking
Tue. Jul 14th, 2026

গাইবান্ধায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শীতবস্ত্র বিতরণ

grilsআরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার সাদুল্যাপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, শীতবস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সাদুল্যাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের আলদাদপুর বহুমূখী উ”চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে স্টুডেন্ট ডেভলপমেন্ট এসোসিয়েশন। অনুষ্ঠানে এলাকার প্রাথমিক সমাপনী, জেএসসি-জেডিসি ও এসএসসি পরীক্ষার উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। একই সঙ্গে এলাকার শতাধিক দরিদ্র অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল দেওয়া হয়। আলদাদপুর বহুমূখী উ”চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুর“ন্নবী তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাদুল্যাপর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাহার আহমেদ শাহীন মিয়া। বিশেষ অতিথি ছিলেন উত্তরবঙ্গ ইঞ্জিনিয়ারিং ইনষ্টিটিউটের অধ্যক্ষ আবদুল মজিদ মান্নান সরকার, সহকারী শিক্ষক হাসেম মন্ডল, আবদুর রশিদ সরকার, গোলাম মোস্তফা, ¯’ানীয় সমাজ সেবক কামর“জ্জামান সরকার, স্টুডেন্ট ডেভলপমেন্ট এসোসিয়েশনের সদস্য নুসরাত জাহান রাণী, সাদেকুল ইসলাম সাগর, ইসমাইল হোসেন, রেজাউল আকন্দ। শেষে ¯’ানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *