Breaking
Tue. Jul 14th, 2026

রায় কার্যকরের দাবিতে আবার ও গণজাগরণ মঞ্চের অবস্থান শাহাবাগে ।

sarsa news

swadesh news24একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে গণজাগরণ মঞ্চ।

শুক্রবার বিকাল ৪টায় রাজধানীর শাহবাগে জাতীয় যাদুঘরের সামনে অবস্থান নেন গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা। এ সময় কামারুজ্জামানের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে নানা স্লোগান দেন তারা। পূর্বঘোষণা অনুযায়ী রাত ৮টায় অবস্থান কর্মসূচি শেষ করে গণজাগরণ মঞ্চ।

এ সময় মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেন, সরকার যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় কার্যকর করা নিয়ে নানা টালবাহানা শুরু করেছে। দ্রুত যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় কার্যকর করা না হলে শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *