Breaking
Tue. Jul 14th, 2026

সেলফি কেড়ে নিল যুবকের প্রান।

rod-accident-672-311x186রাজধানীর যাত্রাবাড়ীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের ধোলাইপাড় প্রান্তে মোটর সাইকেল থামিয়ে সেলফি তুলতে গিয়ে অপর একটি মোটর সাইকেলের ধাক্কায় আনোয়ার হোসেন নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

শুক্রবার সন্ধ্যার পর দক্ষিণ খান থেকে দুই বন্ধুর সঙ্গে মোটর সাইকেল নিয়ে ঘুরতে এসে ফ্লাইওভারের প্রান্তে অপর মোটর সাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

নিহতের বন্ধু মেহেদী বলেন, ‘আমরা সন্ধ্যায় মোটর সাইকেলযোগে তিন বন্ধু ঘুরতে এসে ফ্লাইওভারের ধোলাইপাড় প্রান্তে ক্যামেরায় সেলফি তুলতে গেলে অপর একটি মোটরসাইকেল এসে আনোয়ারকে ধাক্কা দেয়। তাৎক্ষণিকভাবে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।’

এসময় জরুরি বিভাগে রুবেল ও শামীম নামে দুই যুবক চিকিৎসা নিতে এলে তাদের দেখে চিৎকার করে ওঠে মেহেদী বলেন, এরাই আনোয়ারকে মোটর সাইকেল দিয়ে আঘাত করেছে। যদিও অভিযোগ অস্বীকার করেন রুবেল ও শামীম, তারা দু’জনও এখন ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নিচ্ছেন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *