Breaking
Wed. Jul 15th, 2026

bussজমে উঠতে শুরু করেছে বাণিজ্য মেলা। মেলার তৃতীয় দিনে ছিলো উপচে পড়া ভিড়।
শনিবার ছুটির দিনে সময় ও সুযোগকে কাজে লাগিয়ে পরিবার ও প্রিয় মানুষকে নিয়ে চলে এসেছেন মেলায়। ক্রেতা-দর্শনার্থীদের পদচারণায় জমে উঠছে বাণিজ্য মেলা।

মেলা শুরুর দিকে সব বয়সী ক্রেতা-দর্শনার্থীরই দেখা মিলছে মেলায়। কেই এসেছেন ঘুরতে কেউ-বা আবার কেনাকাটা করতে। সব মিলিয়ে বিক্রেতাদের মুখেও দেখা গেল কিছুটা সন্তুষ্টির ছাপ।

সরেজমিনে দেখা যায়, মেলা প্রাঙ্গণের দিকে দর্শনার্থীদের ভিড় ক্রমশই বেড়ে যাচ্ছে। গাড়ি পার্কিং এলাকাও পরিপূর্ণ হয়ে গেছে।

ভিড় বাড়ার সঙ্গে বিক্রিও বেড়েছে প্যাভিলিয়ন ও স্টলগুলোতে। আগের দিনগুলোতে ব্যবসায়ীরা সাজ-সজ্জায় ব্যস্ত থাকলেও শনিবার এই দৃশ্য পাল্টে গেছে। বেচা বিক্রি নিয়ে ব্যস্ত ছিলেন প্রায় সব বিক্রেতা।

ফার্নিচার, ইলেকট্রনিক্স পণ্য, গৃহস্থালি পণ্যের স্টলগুলোতে ভিড় ছিলো বেশ লক্ষণীয়।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *