Breaking
Thu. Jul 16th, 2026

নবম দিনের মতো গুলশান কার্যালয়ে বেগম জিয়া

khaleda_zia_sm_233875623বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নবম দিনের মতো তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অবস্থান করছেন। সেখানে এখনো বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।
কার্যালয়ের মূল ফটকের দু’পাশে পুলিশের পিকআপ ভ্যান ও জলকামান রেখে বন্ধ করে রাখা হয়েছে। সড়কটি দিয়ে জনগণের চলাচল নিয়ন্ত্রণ করছে পুলিশ।
শনিবার দুপুর ২টা পর মহিলা দলের একটি প্রতিনিধি দল বেগম জিয়ার সঙ্গে দেখা করেন। এরপর সাবেক আমলাদের একটি প্রতিনিধি দল ও ইলিয়াস আলীর স্ত্রী তার সাথে দেখা করেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ের মূল ফটকের তালা খুলে দেয় পুলিশ। গত শনিবার রাত ৮টা থেকেই বেগম জিয়া তার কার্যালয়ে অবস্থান করছেন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *