Breaking
Thu. Jul 16th, 2026

মোহাম্মদপুরে বস্তিতে আগুনের ঘটনায় নিহত ২

agun7-311x186রাজধানীর মোহম্মদপুরের কাটাসুর বস্তিতে ভয়াবহ আগুনে পুড়ে মারা গেছে দুই শিশু। কয়েকশ ঘর ও দোকানপাট পুড়ে ছাই হয়ে গেছে। রোববার সকাল পৌনে আটটার দিকে এ আগুন লাগে।
স্থানীয়রা জানান, রোববার সকালে বস্তিতে আগুন লাগলে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। একে একে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে। এছাড়া স্থানীয়রাও আগুন নিয়ন্ত্রণে অংশ নেন।
প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। কাটাসুরের এ বস্তিটিতে পাঁচশতাধিক বসত ঘর রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্র এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *