জাহিদুর রহমান -ঝিনাইদহ প্রতিনিধিঃ-
ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলের ব্যব¯’াপনা পরিচালক দেলোয়ার হোসেনসহ ৫৭ কর্মকর্তার কাছে মোবাইল ফোনে পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টি (জনযুদ্ধ) পরিচয় দিয়ে চাঁদা দাবি করা হয়েছে। চাদা না দিলে তাদেরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার কালীগঞ্জ থানায় মোচিকের ব্যব¯’াপনা প্রশাসক সাধারণ ডায়েরী করেছেন। সোমবার বিকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিভিন্ন সময় মোচিক কর্মকর্তাদের মোবাইলে ফোন করে এই চাদা দাবি করা হয়। এ ঘটনার পর মিলের কর্মকর্তাদের মাঝে আতংক বিরাজ করছে। অনেকে বাড়ি থেকে বের হতে ভয় পাে”ছন। মোচিকের সহকারী ব্যব¯’াপক বিশ্বাস আব্দুর রাজ্জাক জানান, সোমবার বিকালে ৫.০৩ মিনিটে তার মোবাইল ফোনে পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টি (জনযুদ্ধ) সামরিক কমান্ডার মোজাম পরিচয় দিয়ে ০১৯৫৯১৭৮৫৫২ নাম্বার মোবইল থেকে চাঁদা দাবী করা হয়। চাদা না দিলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। মিলের ব্যব¯’াপনা পরিচালক দেলোয়ার হোসেন জানান, চরমপš’ী দলের সদস্য পরিচয়ে তিনিসহ মিলের কৃষি ব্যব¯’াপক মোশারফ হোসেন, ব্যব¯’াপক (প্রশাসন) শহিদুল ইসলামসহ ব্যব¯’াপক আশেকুজ্জামান, সহ ব্যব¯’াপক (বাণিজ্যিক) মাসুদ রেজাসহ মিলের ৫৭ জন অফিসারের কাছে একই মোবাইল নম্বার থেকে চাদা দাবি করা হয়। চাঁদার টাকা না দিলে সবাইকে হত্যার হুমকি দেয়া হয়েছে। তিনি আরো জানান, এর আগে সোমবার বিকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে টেলিফোন থেকে তাকে ফোন করে সকল কর্মকর্তার নাম ও মোবাইল নম্বর নেওয়া হয়। এর পর বিকাল ৪ টার পর থেকে সকল কর্মকর্তার মোবাইল ফোনে একের পর চাদা চেয়ে ফোন আসতে থাকে। তিনি জানান, এ ঘটনায় তারা থানায় সাধারণ ডায়েরী করেরছেন। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার মিলের ব্যব¯’াপনা প্রশাসক (চলতি দায়িত্ব) মাসুদ রেজা সাধারণ ডায়েরী করেছেন। পুলিশ এ ব্যাপারে প্রয়োজনীয় নিতে তদন্ত শুর“ করেছেন বলে ওসি জানান। উল্লেখ্য গত মাসে পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টির পরিচয় দিয়ে সাংবাদিক শাহজাহান আলী বিপাশ, জাফর বীজ ভান্ডারের মালিক আবু জাফর, কালীগঞ্জ দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিনসহ অনেক ব্যক্তির কাছে চাদা দাবি করা হয়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরী করা হলেও পুলিশ প্রয়োজনিয় ব্যব¯’া গ্রহন করেনি।