Breaking
Thu. Jul 16th, 2026

নড়াইলে জমে উঠেছে সুলতান মেলা হরতাল-অবরোধ দমিয়ে রাখতে পারেনি সুলতান প্রেমিদের

মোঃ হিমেল মোল্যা, নড়াইল প্রতিনিধি ঃ জমে উঠেছে নড়াইলের সুলতান মেলা। ২০ দলীয় জোটের হরতাল-অবরোধ দমিয়ে রাখতে পারেনি অগণিত সুলতান প্রেমিদের। গ্রামগঞ্জের মানুষ প্রতিদিন নসিমন-করিমন,আলমসাধু, ইজিবাইকসহ ঘোড়ার গাড়িতে চড়ে জড়ো হ”েছন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে। কেনাকাটার পাশাপাশি উপভোগ করছেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন আয়োজিত মনোজ্ঞ অনুষ্ঠান।

মাদারিপুর জেলার শিবচর উপজেলার দোকানী সলেমান বিশ্বাস বলেন,এবারের সুলতান মেলায় বেচাকেনা বেশ ভালো। মেলায় উপ¯ি’তি দেখে মনে হয় না এখানে হরতাল-অবরোধ চলছে। তিনি বলেন,বিভিন্ন খেলাধূলার পাশাপাশি গান-বাজনার অনুষ্ঠানও ভালো হ”েছ।

নড়াইল পৌরসভার মহিষখোলা গ্রামের গৃহবধূ হোসনে আরা বলেন,মেলার পরিবেশটা এবার খুব ভালো। নিরাপত্তা ব্যব¯’া জোরদার করায় কেনাকাটার পাশাপাশি রাত ১২টার দিকে অনুষ্ঠান শেষে বাড়ি ফিরতে কোনো অসুবিধা হ”েছ না। তিনি বলেন,কিছু পণ্যের দাম একটু চড়া হলেও মানটা ভালো।

সোমবার (২৬ জানুয়ারী) দুপুরে কলেজ মাঠে অনুষ্ঠিত হয় ছেলে এবং মেয়েদের হ্যান্ডবল প্রতিযোগিতা। বিকেলে সুলতান মঞ্চে অনুষ্ঠিত হয় সেমিনার। আইনজীবি নজরুল ইসলাম রচিত ‘বর্তমান প্রেক্ষাপটে এস এম সুলতান” শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন।

বক্তব্য দেন সাবেক সাংসদ সাঈফ হাফিজুর রহমান, আইনজীবি ছিদ্দিক আহম্মেদ, ফজলুর রহমান, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইউসুফ আলী প্রমুখ।
সন্ধ্যায় ছন্দায়ন, সুরধাম, মু”র্ছনা সঙ্গীত নিকেতন, চিত্রা থিয়েটার সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। রাতে জারিগানে অংশ নেন কবি রওশন বয়াতি ও দিদারুল ইসলাম।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *