রুবেল, বেনাপোল প্রতিনিধি : বেনাপোলের পুটখালি সীমান্তের ভারতীয় ইছামতি নদী থেকে শুক্রবার সকালে আলিম খন্দকার(৩৬) নামের এক গরু ব্যবসায়ীর ক্ষত-বিক্ষতব¯’ায় হত্যা করা লাশ উদ্ধার করেছে পুলিশ। হত্যার শিকার যুবক গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ইউসুফ খন্দকারের ছেলে।
বিএসএফ তাকে পিটিয়ে ও ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করে তার লাশ ইছামতি নদীতে ফেলে দিয়েছে বলে ¯’ানীয়দের অভিযোগ।
শুক্রবার(৩০ জানুয়ারি) সন্ধ্যায় পুলিশ নিহতের লাশ যশোর থেকে ময়না তদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে।
বেনাপোলের পুটখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফফার সরদার জানান, গত এক মাস ধরে ইছামতি নদীতে বিএসএফ সদস্যরা গরু ব্যবসা বন্ধ করতে ব্যাপক ভাবে নজরদারী বাড়িয়েছে। নদীতে স্প্রীড বোর্ডে চড়ে টহল দি”েছ সারাক্ষন। নিহত যুবক ভারতে গরু আনতে গেলে দুদিন আগেই তাকে শারিরিক নির্যাতনের মাধ্যমে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়। গত কাল বৃহস্পতিবার বিকালে লাশ ভেসে উঠলে তারা বাংলাদেশ সীমান্তের দিকে ঠেলে দেয়। শুক্রবার সকালে পোর্ট থানা পুলিশ তার লাশ এপার থেকে উদ্ধার করে।
বেনাপোল পোর্ট থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, নিহত যুবক ভারত থেকে গরু আনা নেওয়ার জন্য বেনাপোলে আসা যাওয়া করতো। তার শরীরে বিভিন্ন ¯’ানে ধারালো অস্ত্রের আঘাতে কাটা দাগ রয়েছে। পরিচয় সনাক্ত হওয়ার পর লাশ নিহতের পরিবারের কাছে সোপর্দ করা হয়েছে।