Breaking
Thu. Jul 16th, 2026

বেনাপোল সীমান্ত থেকে প্রায় কোটি টাকার নিটিং মেশিনসহ পিস্তল ও ম্যাগজিন উদ্ধার

রুবেল, বেনাপোল প্রতিনিধি : বেনাপোলের প্রধাণ সড়ক সংলগ্ন এমএম পরিবহন কাউন্টারের সামনে থেকে শুক্রবার সকালে প্রায় কোটি টাকা মূল্যের ১০টি নিটিং ম্যাশিন ও বৃহস্পতিবার গভীর রাতে বারপোতা সীমান্ত এলাকা থেকে একটি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে, এ সকল ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।
২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল সদর ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার কুব্বত আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানাযায়, , চায়না থেকে আমদানিকৃত বেশ কিছু নিটিং মেশিন ভারতে পাচারের উদ্দেশ্যে বেনাপোলে নিয়ে আসা হয়েছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বেনাপোল মেইন সড়কের পাশে এমএম পরিবহন কাউন্টারের সামনে অভিযান চালানো হয়। এ সময় চোরাকারবারিরা বিজিবির উপ¯ি’তি টের পেয়ে নিটিং মেশিনের চালান ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে ১০টি নিটিং মেশিন উদ্ধার করা হয়েছে। যার মূল্য ৮০ লক্ষ টাকা। উদ্ধারকৃত নিটিং মেশিনগুলো বেনাপোল কাস্টমস হাউসের আটক শাখায় জমা দেওয়া হবে।
অপর দিকে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে বেনাপোলের দক্ষিণ বারপোতা নামক গ্রামে অভিযান চালিয়ে চোরাকারবারিদের ফেলে যাওয়া একটি পিস্তল ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত পিস্তল ও ম্যাগজিন বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *