Breaking
Fri. Jul 17th, 2026

ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক চাপায় নিহত ৪-আহত ৪

।জাহিদুর রহমান ঃ-ঝিনাইদহ প্রতিনিধিঃ-
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুধসর নামক ¯’ানে শুক্রবার সকালে ট্রাক চাপায় চার পান ব্যাবসায়ী ঘটনা¯’লে নিহত ও চারজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। নিহতরা হলেন, জেলার শৈলকুপা উপজেলার কানাপুকুরিয়া গ্রামের আব্দুল গফুর বিশ্বাসের ছেলে সফি উদ্দীন সফি (৩৫), একই গ্রামের রওশন আলীর ছেলে মজিবর রহমান (৩৭), আব্দুর রাজ্জাকের ছেলে রিয়াজুল ইসলাম (৪০) ও হণিাকুন্ডু উপজেলার চরপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে আমিনুল ইসলাম আমল (৩৫)। আহতদের মধ্যে শৈলকুপার কানাপুকুরিয়া গ্রামের মিলন ও আলমগীরের অব¯’া সংকটাপন্ন বলে হাসপাতাল সুত্রে জানা গেছে। ঝিনাইদহ দমকল বাহিনীর স্টেশন অফিসার আব্দুর রউফ মোল্লাহ জানান, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে শৈলকুপার দুধসর আবাসন প্রকল্পের কাছে ঝিনাইদহ গামী একটি টেম্পুকে বিপরীত দিক থেকে আসা ট্রাক চাপা দিলে ঘটনা¯’লে চারজন নিহত ও মিলন ও আলমগীরসহ চারজন আহত হন। তিনি আরো জানান, ঝিনাইদহ ও শৈলকুপা থেকে দমকল বাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। হতাহতরা সবাই পান ব্যাবসায়ী বলে দমকল বাহিনী সুত্রে জানা গেছে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসেম খান খবরের সত্যতা নিশ্চত করে জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। তিনি আরো জানান, ঘাতক ট্রাকটি আটকের জন্য পুলিশ চেষ্টা চালা”েছ। এ বিষয়ে শৈলকুপা থানায় এখনো কোন মামলা হয়নি।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *