বন্যা মির্জা
বন্যা মির্জা

১৯৯২ সাল থেকে মঞ্চে কাজ করছেন। টেলিভিশনেও পার করেছেন প্রায় এক যুগ। সেটা অবশ্য অভিনয়েই সীমাবদ্ধ ছিল। এত দিন পরে এসে প্রথমবারের মতো কাজ করলেন বিজ্ঞাপনে। এরই মধ্যে শুটিং শেষ হয়েছে। খুব তাড়াতাড়ি প্রচার শুরু হবে। বন্যা মির্জা জানান, বিজ্ঞাপনটি একটি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের। প্রথমবারের মতো বিজ্ঞাপনে কাজ করা প্রসঙ্গে বন্যা বলেন, ‘এত দিন অনেকেই বিজ্ঞাপনের কাজের ব্যাপারে বলেছেন। কিন্তু আমি আসলে অভিনেত্রী হতে চেয়েছিলাম। কতটুকু পেরেছি, তা দর্শক ভালো বলতে পারবেন। আর বিজ্ঞাপনে কাজ করার ব্যাপারটি হঠাৎ করেই হয়ে গেছে।’
বন্যা জানান, বিজ্ঞাপনটি বাংলাদেশের বিখ্যাত একজন নির্মাতা তৈরি করেছেন। সংগত কারণেই তাঁর নামটি প্রকাশ করা যাচ্ছে না। বন্যা মির্জা বর্তমানে বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করছেন। এ ছাড়া একাত্তর টিভিতে ‘একাত্তরের সকাল’ ও আরটিভিতে ‘উইশের ডিশ’ নামে দুটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *