ক্রিস্টেন স্টুয়ার্ট ফ্রান্সের সিজার অ্যাওয়ার্ডকে বলা হয়ে থাকে ‘ফরাসি অস্কার’। এটি ওই দেশের চলচ্চিত্র অঙ্গনের অন্যতম বড় সম্মাননা। বরাবরই এ পুরস্কারে ফরাসি অভিনয়শিল্পী ও কলাকুশলীদেরই সম্মানিত করা হয়। কিন্তু একজন মার্কিন নাগরিক হিসেবে এ সম্মাননার জন্য এবার মনোনীত হলেন অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট। ক্লাউডস অব সিলস মারিয়া ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন তিনি। শুধু মনোনয়নই নয়, গত বছর মুক্তি পাওয়া এই ফরাসি ছবির জন্য দারুণ প্রশংসিতও হয়েছেন টোয়ালাইট খ্যাত ক্রিস্টেন। ভ্যানিটি ফেয়ার সাময়িকী এই ছবির অভিনয়কে ক্রিস্টেনের সবচেয়ে সেরা কাজ বলে অভিহিত করেছে। সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে ক্রিস্টেনের এই মনোনয়ন যুক্তরাষ্ট্রের জন্য উল্লেখযোগ্য ঘটনা বলে মনে করছেন হলিউডবোদ্ধারা। সর্বশেষ ৩০ বছর আগে ১৯৮৪ সালে এই একই বিভাগের জন্য মনোনীত হয়ে ক্রিস্টেনের মতোই বিরল সম্মান অর্জন করেছিলেন মার্কিন অপেরা গায়িকা ও অভিনেত্রী জুলিয়া মিগেনেস। Post navigation জাপানের চ্যানেলে ‘শুনতে কি পাও’ বিজ্ঞাপনে বন্যা