শীতবস্ত্র বিতরণ আজ রাজধানীর লায়ন্স ভবনে অনুষ্ঠিত হল “লিও ক্লাব অব ঢাকা কাওরানবাজার” এর শীতবস্ত্র বিতরণ কার্যক্রম -২০১৫। “লিও ক্লাব অব ঢাকা কারওয়ান বাজার” – এর উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়। একমাস ব্যাপী এ আয়োজনের আজ ছিল সমাপনী দিন। সমাপনী দিনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ছাড়াও অসহায় মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করে “লিও ক্লাব অব ঢাকা কারওয়ান বাজার” ।অসহায় শীতার্ত মানুষের মাঝে একটু উষ্ণতা ছড়িয়ে দিতে মাসব্যাপী এ কর্মসূচী পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের জেলা ৩১৫ এ১ – এর ১ম ভাইস গর্ভণর লায়ন ডঃ এম, এ, হালিম পাটওয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাবিনেট সেক্রেটারি লায়ন এ, কে,এম, গোলাম ফারুক, কনভনেশন চেয়ারপারসন লায়ন মোঃ নজরুল ইসলাম শিকদার এবং গেস্ট অফ অনার কবি নজরুল অ্যাকাডেমি এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মেহেদী হাসান । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লিও জেলা ৩১৫ এ১ – এর সভাপতি লিও মোঃ মাকসুদুর রহমান, ১ম সহ- সভাপতি লিও কাঞ্চন কুমার দাস এবং লিও ও লায়ন্স ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ। ক্লাব সেক্রেটারি হিশাম-আল-ইসলাম জানান, এর আগে গত ৭ই ফেব্রুয়ারী “লিও ক্লাব অফ ঢাকা কাওরানবাজার ফরিদপুরের বৃদ্ধ প্রতিবন্ধী তোঁতা মিয়ার(৫০) পাশে সহমর্মীতার হাত বাড়ায়। ক্লাবের উদ্যোগে দরিদ্র ভাসমান গোষ্ঠীদের শীতবস্ত্র প্রদানের সময় সন্ধান মেলে অসহায় তোঁতা মিয়ার । বাল্যকালে পোলিও রোগে পঙ্গুত্ব বরণ করে নেয়া বৃদ্ধ তোঁতা মিয়া চিকিৎসার জন্য সর্বস্ব বিক্রি করলেও শেষ রক্ষা হয়নি। সহস্র তাচ্ছিল্য সহ্য করে যখন বেঁচে থাকার শূন্য আকুতি তখন শক্তিদূত হয়ে আসে “লিও ক্লাব অফ ঢাকা কাওরানবাজার”। ক্লাবের জরুরী বৈঠকে সিদ্ধান্তের ভিত্তিতে তোঁতা মিয়াকে পুরাতন কাপড়ের ব্যবসা গড়ে দেয়া হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়। ক্লাব সমন্বয়কারীরা অব্যবহৃত ১৭ বস্তা কাপড় ও ৩৪০০/- টাকা মূলধন হিসেবে ব্যবসায়ের যোগান দেয়। ব্যবসার শুরুতেই উৎসুক দরিদ্র জনতা সুলভ মূল্যে পুরনো কাপড় কিনে নেয় । হিশাম বলেন,বিক্রির ফাঁকে তোঁতা মিয়ার অশ্রুসিক্ত চোখ দেখে মনে হচ্ছিল; বারবার তিনি যেন অসীম দয়ালু আল্লাহ্কে ধন্যবাদ জানাচ্ছেন । সামান্য হলেও আশা করা যায়, তোঁতা মিয়া ক্রমেই কাটিয়ে উঠছেন তার প্রতিবন্ধকতা । শীতবস্ত্র বিতরণ ক্লাবটির সভাপতি জয়ন আরিফ ক্লাব সদস্যদের প্রসঙ্গে বলেন-“সবার নিবেদিত প্রচেষ্টার মাধ্যমেই তারা নিয়মিত দুঃস্থদের পাশে এসে দাঁড়াচ্ছে। রাজনৈতিক অস্থিরতা থাকা সত্ত্বেও তারা তাদের কাজ থেকে সরে দাঁড়ায়নি এবং সামনের দিনগুলোতে যেন এভাবে পাশে দাঁড়াতে পারে এই কামনা করছি।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লিও ক্লাবের সভাপতি লিও জয়ন আরিফ, প্রোগ্রাম চেয়ারম্যান ও ক্লাব সেক্রেটারি লিও হিশাম আল ইসলাম, মিডিয়া কো-অর্ডিনেটর লিও মোঃ ইব্রাহিম রহমান রাতুল, ক্লাব কো-অর্ডিনেটর লিও আবির হোসেন প্রিন্স, লিও হিমেল তালুকদার সহ আরও অনেকে। এতে সার্বিক সহযোগিতা করে “অসহায়ের আর্তনাদ” নামে একটি সামাজিক সংগঠন এবং সপন্সর হিসেবে ছিল সৃজন ডিজাইন লিমিটেড এবং এল ডোরাডো প্রিপারেটরী স্কুল। Post navigation তারার মেলায় শাকিলা শাকির একক এলবাম এর প্রকাশনা উৎসব! স্বপ্নের লাভ ফর বার্ন