Breaking
Wed. Jul 22nd, 2026

DSC_0298ভালবাসা হয় অনেক রকমের তবে স্বপ্নের ভালবাসা ছিল অন্য রকম। ১৪ই ফেব্রুয়ারী ২০১৫ বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে একটি অরাজনৈতিক,অলাভজনক সংগঠন”স্বপ্ন” একটি ইভেন্ট এর ব্যবস্থা করেছিল। যার মুল উদ্দেশ্য ছিল বর্তমান রাজনৈতিক অস্থিরতার শিকার হতভাগা দগ্ধরা। পেট্রোল বোমা, বাস পোড়ানোসহ রাজনৈতিক অস্থিরতাই যারা দগ্ধ হয়ে হাসপাতালের বিছানাই পড়ে আছে তাদের সাহায্যের জন্য এগিয়ে এসেছে এই সংগঠনটি । যার নাম দেয়া হয় “লাভ ফর বার্ন”। বিভিন্ন স্থানে ১৫০ জনেরও অধিক স্বেচ্ছাসেবী নিজ উদ্যোগে এগিয়ে আসে এই ইভেন্টে । তারা প্রায় ৫০০০ গোলাপ ফুল ক্রয় করে এবং সেসব ফুল বিক্রয় করে টিএসসি, জিয়া উদ্যান, ধানমণ্ডিলেকসহ ঢাকা শহরের বিভিন্নস্থানে। স্বপ্নের ঊর্ধ্বতন সপ্নবাজদের সাথে কথা বলে জানা যাই তারা সবাই অনেক সাড়া পেয়েছে সকলের কাছে থেকে,সবাই স্বতঃস্ফূর্তভাবে তাদের ডাকে সাড়া দিয়েছে। তারা এই ইভেন্ট থেকে যা লাভ করবে তার পুরোটাই দগ্ধ রোগীদের চিকিৎসাই ব্যয় করবে।
এই ইভেন্টের অনলাইন মিডিয়া পার্টনার ছিল Radioswadesh.net
রিপোর্টঃ জামিলুর রহমান

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *