rab 12আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকে: গাইবান্ধার ফুলছড়িতে ফেনসিডিলসহ তিন যুবককে আটক করেছে  র্র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্র্যাব) সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার উত্তর উড়িয়ারঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার নয়নবাড়ি গ্রামের সাহেব আলীর পুত্র লিটন মিয়া (২০), একই জেলার গন্ডপা গ্রামের হাতেম আলীর পুত্র এমদাদুল হক (২০) ও আব্দুল সালামের পুত্র শাকিল হাসান (১৯)। র্র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সহকারী পরিচালক (এডি) আশরাফ হোসেন ছিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ১৭৫ বোতল ফেনসিডিলসহ ওই ৩ জনকে আটক করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *