Breaking
Thu. Jul 16th, 2026

বাংলাদেশে জঙ্গি তৎপরতা বোঝাতেই অভিজিৎ হত্যা

Tofayel_ahmed_824901627বাংলাদেশে জঙ্গি তৎপরতা চলছে। এটা বোঝাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অভিজিত রায়ের মতো মুক্তমনের মানুষকে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
রোববার দুপুরে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে চীনের রাষ্ট্রদূত মা মিঙ কিয়াঙকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশের সাম্যবাদ দল এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী।
আ’লীগের বর্ষিয়ান নেতা ও প্রভাবশালী মন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশে জঙ্গি তৎপরতা চলতে পারে না। সারা বিশ্ব এ আস্থা রাখে এ সরকারের ওপর।
কিন্তু এ সরকারের সময়ও দেশে জঙ্গি তৎপরতা চলছে। এটা বোঝাতেই অভিজিৎ রায়ের মতো একজন মুক্তমনের মানুষকে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *