Breaking
Thu. Jul 16th, 2026

অবস্থান কর্মসূচির ৩৩তম দিনে বঙ্গবীর

kaderseddek-475x357কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, ‘দুই নেত্রীর দুই পুত্র যেভাবে বড়দের অসম্মান করে চলেছেন ভাবীকাল তাদের বাঙালির সভ্যতার ধারক বাহক হিসেবে স্বীকার করবে না।’
নিজের টানা অবস্থান কর্মসূচির ৩৩তম দিনে একথা বলেন তিনি।
রোববার কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম-সম্পাদক ইকবাল সিদ্দিকী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানা যায়।
কাদের সিদ্দিকী বলেন, বাঙালির হাজার বছরের গর্ব তার কৃষ্টি-সভ্যতা, আচার-ব্যবহার, বড়কে সম্মান, ছোটকে আদর ভালবাসা। জাতির দুঃসময়ে আরও অন্ধকারে ঠেলে না দিয়ে তারা যন্ত্রণাক্লিষ্ট জাতির বেদনানাশে ভূমিকা নিতে পারতেন।
সম্প্রতি প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় ড. কামাল হোসেনকে দেশদ্রোহী এবং তারেক রহমান বঙ্গবন্ধুকে রাজাকার বলার প্রসঙ্গে অবস্থান কর্মসূচির ৩৩তম দিনে সংহতি প্রকাশ করতে আসা ব্যক্তিদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মাহমুদুর রহমান মান্না ও সাদেক হোসেন খোকার টেলিফোন কথোপকথন প্রসঙ্গে বঙ্গবীর বলেন, তাদের দু-চার কথা আপত্তিকর মনে হতেই পারে। কিন্তু এমন আলাপ এখন ঘরে-বাইরে সবাই করছে। কিন্তু গভীর রাতে উঠিয়ে নিয়ে ২০-২২ ঘণ্টা কাউকে আড়ালে রাখা একটা মানুষের নাগরিক অধিকার হত্যার শামিল। মান্নাকে কোর্টে নেয়ার আগে একদিন ওভাবে লুকিয়ে রাখা কি মানবাধিকারের লঙ্ঘন নয়?
উল্লেখ্য, দেশের বর্তমান সংকট উত্তরণে আলোচনায় বসতে এবং অবরোধ প্রত্যাহারের দাবিতে কাদের সিদ্দিকী বীর উত্তম গত ২৮ জানুয়ারি থেকে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *