Breaking
Thu. Jul 16th, 2026

প্রবাসী শ্রমিকের জীবন বাঁচাতে প্রধানমন্ত্রীর সহযোগিতা চাইলেন রওশন

rowshan_ershad-311x186সংযুক্ত আরব আমিরাতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বাংলাদেশি শ্রমিকের জীবন বাঁচাতে প্রধানমন্ত্রীর সহযোগিতা চাইলেন বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ। টাকা দিয়ে যদি একজন শ্রমিকের জীন রক্ষা করা যায় তাহলে কেন তা করা করা হচ্ছে না তাও জানতে চান তিনি।

সোমবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে রওশন এরশাদ বলেন, অন্য একজনের খুনের দায় চেপেছে বাংলাদেশি শ্রমিকের ওপর। তার সঙ্গে থাকতেন অন্য দেশের এক শ্রমিক। সে একজনকে খুন করেছে। আর সেই খুনের দায় পড়েছে আমাদের শ্রমিকের ওপর। যাকে খুন করা হয়েছে সেই পরিবারকে ২০ লাখ টাকা দিলে তাকে ছাড়িয়ে আনা সম্ভব। তাহলে মাত্র ২০ লাখ টাকার জন্য আমাদের একজন শ্রমিকের জীবন বাঁচবে না কেন। এ টাকা একটা সরকারের কাছে কিছু না। আমরা সবাই মিলে চেষ্টা করলে এ টাকা দিয়ে তার জীবন বাঁচাতে পারি। তাই প্রধানমন্ত্রীকে বলবো ২০ লাখ টাকার বিনিময়ে তাকে বাঁচান।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *