বিশ্বকাপ ফুটবলের ২২তম আসরের প্রস্তুতির জন্য বিভিন্ন কাজে বেসরকারিভাবে দেড় লক্ষাধিক শ্রমিক নেবে কাতার সরকার বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
সোমবার দুপুরে প্রবাসীকল্যাণ ভবনে এক সংবাদ সম্মেলনে একথা জানান মন্ত্রী। ২০২২ সালের বিশ্বকাপ কাতারে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মন্ত্রী জানান, এরই মধ্যে কাতার সরকার ৫০ হাজার শ্রমিকের চাহিদাপত্র ও ভিসার অনুমোদন দিয়েছে। এসব কর্মী আগামী ২-৩ মাসের মধ্যে কাতারে যাবে। এছাড়াও চলতি বছরে আরো লক্ষাধিক শ্রমিক কাতারে যেতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।