Breaking
Thu. Jul 16th, 2026

শহীদ মিনারে জুতা পায়ে অনুষ্ঠান করলেন শিক্ষকরা !

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্ম দিবসে শৈলকুপার জরিপ বিশ্বাস ডিগ্রী কলেজে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। তবে কলেজের শহীদ মিনারের কর্মসূচিতে জুতা পায়ে দিয়েই সেখানে উঠেছিলেন শিক্ষকরা।
মঙ্গলবার দুপুরে কলেজ প্রাঙ্গনে আলোচনা সভা হয়। কলেজ পরিচালনা পরিষদের সভাপতি সাবেক ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ সুব্রত কুমার মল্লিক ও উপাধ্যক্ষ শহিদুল ইসলামসহ কলেজে কর্মরত সকল শিক্ষক-শিক্ষিকা।
এসময় কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তবে শহীদ মিনারে জুতা পায়ে উঠে অনুষ্ঠান পরিচালনা করায় এলাকায় ক্ষোভের জন্ম দিয়েছে।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *