দেশীয় বাজারে নানা স্মার্টফোনের ভিড়ে ক্রেতারা যেনো স্বল্প বাজেটে অধিক ফিচারসংবলিত স্মার্টফোন কিনতে পারেন সেলক্ষ্যে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে চলছে স্বল্পমূল্যে অধিক ফিচারের স্মার্টফোন আনার প্রতিযোগিতা। এরই ধারাবাহিকতায় দেশীয় স্মার্টফোন বাজারজাতকরণ প্রতিষ্ঠান ওয়ালটন সম্প্রতি বাজারে এনেছে নতুন একটি স্মার্টফোন Primo RM এই ফোনের অন্যতম উল্লেখযোগ্য দিক হলো এর ব্যাটারী, দীর্ঘস্থায়ী ব্যাটারী ব্যাকআপের জন্য এতে ব্যবহৃত হয়েছে ৩,০০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারী; এছাড়া রয়েছে BSI সেন্সরযুক্ত ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, কোয়াডকোর প্রসেসর, ওটিজি সাপোর্ট, রয়েছে উভয় সিমে থ্রিজি ব্যবহারের সুবিধা। এসবের পাশাপাশি সাম্প্রতিককালে বাজারে আসা ওয়ালটনের অন্যান্য ফোনের ন্যায় এই ফোনেও OTA বা Over The Air আপডেট সুবিধা দেওয়া হয়েছে, যার ফলে পিসির সাথে সংযুক্ত করা ছাড়াই এর সফটওয়্যার আপডেট করা যাবে। এসবের পাশাপাশি ১০,৭৯০ টাকা মূল্যের এই ফোনে প্রয়োজনীয় অন্যান্য সাধারণ ফিচার তো রয়েছেই। বাজারে আসা নিত্যনতুন সব স্মার্টফোনের হ্যান্ডস-অন রিভিউ পাঠকদের সামনে তুলে ধরার ধারাবাহিকতায় ওয়ালটনের নতুন স্মার্টফোন Primo RM এর ডিজাইন, ব্যাটারী ব্যাকআপ, গেমিং পারফরম্যান্স, বেঞ্চমার্ক স্কোর, ক্যামেরা পারফরম্যান্স প্রভৃতি বিশ্লেষণধর্মী তথ্য পাঠকদের জানাতে আজ থাকছে Walton Primo RM এর Exclusive Hands-on Review চলুন তাহলে দেখে নিই কী কী ফিচার থাকছে ওয়ালটন Primo RM এ- অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট অপারেটিং সিস্টেম ৫ ইঞ্চির আইপিএস ডিসপ্লে ১.৩ গিগাহার্টজ গতির কোয়াডকোর প্রসেসর ১ গিগাবাইটের র্যাম মালি ৪০০ জিপিউ ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ওটিজি সাপোর্ট ৮ গিগাবাইটের ইন্টারনাল মেমোরী ডুয়েল সিম ৩,০০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারী Post navigation ‘প্রোজেক্ট কম্পোজার’ অ্যাপস! ড্রপবক্সের নতুন সংজোযন কালার ব্লাইন্ড (বর্ণান্ধতা)? বুঝে নিন ছোট্ট এই পরীক্ষাটিতে (ভিডিও)