আশুলিয়ায় পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু,স্বামী আটক

asulia-thana-pic
আশুলিয়ায় পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু,স্বামী আটক

আশুলিয়ায় রুবিনা আক্তার (২৩) নামে এক পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তার বাড়ি দিনাজপুর জেলায়। আজ (১লা জুন) সোমবার সকালে শিল্পাঞ্চলের শ্রীপুর এলাকার হাসান কলোনির একটি ভাড়া বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় ওই গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।

পুলিশ জানায়, সকালে শ্রীপুর এলাকার হাসান কলোনির ভাড়া বাড়ির একটি ঘরে স্থানীয় মাদার টেক্সটাইল গার্মেন্টসের শ্রমিক রুবিনার ঝুলন্ত লাশ দেখতে পায় প্রতিবেশীরা। পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ওই গার্মেন্টস শ্রমিকের স্বামী জয়নালকে আটক করেছে পুলিশ।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা হয়েছে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *