b8d2c0bb8dde61a0cc08ab488cad62ae-blackberry

প্রথমবারের মতো গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত ব্ল্যাকবেরি মোবাইল ফোন বাজারে ছাড়ার পরিকল্পনা করছে ব্ল্যাকবেরি কর্তৃপক্ষ। ব্ল্যাকবেরির ঘনিষ্ঠ সূত্রে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্মার্টফোনের বাজারে অ্যাপলের আইফোন ও অ্যান্ড্রয়েডচালিত অন্যান্য ফোনের সঙ্গে টিকে থাকতে নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে কানাডার মোবাইল নির্মাতা প্রতিষ্ঠানটি।
নাম প্রকাশ না করে ব্ল্যাকবেরির এক সূত্র জানিয়েছে, এক সময়ের জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ব্ল্যাকবেরির জনপ্রিয়তা বর্তমানে তলানিতে এসে ঠেকেছে। বর্তমানে মোবাইল ফোন বাজারের মাত্র এক শতাংশ ব্ল্যাকবেরির দখলে রয়েছে।
ব্ল্যাকবেরি এর আগে নিজস্ব অপারেটিং সিস্টেমনির্ভর ফোন তৈরি করলেও জনপ্রিয়তা কমে যাওয়ায় গুগলের অ্যান্ড্রয়েড নিয়ে তাঁদের পরিকল্পনা করতে হচ্ছে। অবশ্য ব্ল্যাকবেরি কর্তৃপক্ষ এই বিষয়টি অস্বীকার করেছে।
এক ইমেইল বার্তায় ব্ল্যাকবেরি কর্তৃপক্ষ লিখেছে, ‘আমরা গুজব বা ধারণার ওপর কোনো মন্তব্য করি না। আমরা ব্ল্যাকবেরি ১০ অপারেটিং সিস্টেম নিয়ে কাজ চালিয়ে যেতে চাই।’
গুগলের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে মন্তব্য করতে কেউ রাজি হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *