একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মনোনীতদের তালিকা রাতে প্রকাশ

একাদশ শ্রেণিতে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা কে কোন কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছে সেই তালিকা আজ বৃহস্পতিবার রাতে প্রকাশ করা হবে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক  বলেন, রাত ১২টার আগেই তালিকা প্রকাশ করা হবে।
বোর্ডের নির্ধারিত সময় অনুযায়ী www.xiclassadmission.gov.bd ওয়েবসাইটে রাত সাড়ে ১১টায় কলেজভিত্তিক প্রথম মেধা তালিকা প্রকাশ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা ভর্তি নীতিমালা অনুযায়ী বিলম্ব ফি ছাড়া ভর্তির শেষ সময় ৩০ জুন। একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে ১ জুলাই।
৬ জুন থেকে ২১ জুন পর্যন্ত অনলাইন ও এসএমএসে আবেদন করেন শিক্ষার্থীরা। এবার ১১ লাখ ৫৬ হাজার শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেন। এবারই প্রথমবারের মতো কলেজ পছন্দক্রম দিয়ে আবেদন করতে হয়েছে। একজন শিক্ষার্থী সর্বোচ্চ পাঁচটি কলেজের পছন্দক্রম দিয়ে আবেদন করতে পেরেছে। এর মধ্যে একটি কলেজে ভর্তির জন্য মনোনীত করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *