প্রতিবন্ধীদের বেসরকারি প্রতিষ্ঠানে কর্মসংস্থান বিষয়ে সেমিনার

bd5cc9a5ae0f77bcf56e5e745d6d7f6f-seminar

প্রতিবন্ধী ব্যক্তিদের বেসরকারি প্রতিষ্ঠানে কর্মসংস্থান নিশ্চিত করার বিষয়ে এক সেমিনার আজ আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
রাজধানী ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘প্রয়োজনীয় নীতিমালা ও কার্যকরী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের বেসরকারি প্রতিষ্ঠানসমূহে কর্মসংস্থান নিশ্চিতকরণ’-শীর্ষক এ সেমিনারের আয়োজন করে ডিজঅ্যাবল চাইল্ড ফাউন্ডেশন (ডিসিএফ)।
ডিসিএফের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিজঅ্যাবিলিটি রাইটস ফান্ড ও এ্যাবিলিস ফাউন্ডেশনের যৌথ সহযোগিতায় আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া। বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিঞা আবদুল্লাহ মামুন, আইএলওর (বাংলাদেশ) ইম্প্রুভ অ্যাকসেস টু স্কিলের উপদেষ্টা কিশোর কুমার সিং, বিজিএমইএর সহসভাপতি (অর্থ) রিয়াজ-বিন-মাহমুদ, বিকেএমইএর সহসভাপতি মনসুর আহমেদ, জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি মো. সাইদুল হক। সেমিনারের মূল প্রবন্ধ পড়েন পিএমএসএসের পরিচালক এস এম সাইফুর রহমান এবং মূল প্রবন্ধ বিশ্লেষণ করেন মো. আনিসুজ্জামান।
সেমিনারে প্রতিবন্ধী ব্যক্তিদের বেসরকারি প্রতিষ্ঠানে কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে বাধাগুলো উল্লেখ করে করে বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডিসিএফের নির্বাহী পরিচালক নাসরিন জাহান। এতে সভাপতিত্ব করেন ডিসিএফের সভাপতি ও বাংলাদেশ জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দলের অধিনায়ক মো. হাফিজুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *