বোনের সঙ্গে সেলফি সরিয়ে নিলেন নাসির

O4bG8ZuCC4nZ
বোনের সঙ্গে সেলফি সরিয়ে নিলেন নাসির

‘আপনাদের খারাপ মন্তব্যে অনেক কষ্ট পেলাম। বোনের আবদার মেটাতে তার সাথে আমার ছবি পেজে পোস্ট করেছিলাম। তাই বলে আপনারা অনেকেই বাজে মন্তব্য করেছেন। যেটা নিয়ে অনেকেই ফান পোস্টও করছেন। পোস্টটা ডিলেট করে দিলাম এখন খুশিতো? আপনাদের মত ফ্যান আমার দরকার নাই।’

‘আমাকে যারা পছন্দ করেন না তারা আমার ছবিতে লাইক দিবেন না। আমাকে ফলো করবেন না। ‘ডোন্ট ফলো মি’। ধন্যবাদ।’নাসিরকে বিরক্ত করা ওইসব ফ্যানদেরতে উদ্দেশ্য করে এভাবেই ফেসবুকে লিখেছেন বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার নাসির হোসেন।

ভারতের বিপক্ষে স্মরণীয় সিরিজ জয়ের পর বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ধরে ছোট বোনের সঙ্গে রংপুর গিয়েছেন নাসির। বোনের আবদার মেটাতে নাসির একটি সেলফি তুলে নিজের ফেসবুক পেজে শেয়ার করেন। ওই ছবির ক্যাপশনে লিখেছিলেন, ‘অন দ্যা ওয়ে টু রংপুর অ্যালোন উইথ মাই ডিয়ারেস্ট সিস্টার।’

ছবিটি পোস্ট করার পর কিছু ফ্যানরা বাজে বাজে মন্তব্য করা শুরু করলে নাসির অতিষ্ঠ হয়ে বোনের সঙ্গে সেলফি তোলা ছবি সরিয়ে নেন। আর সেসব ফ্যানদের উদ্দেশ্য বলেছেন ‘ডোন্ট ফলো মি’।ভারতের বিপক্ষে ১৮, ২১ ও ২৪ জুন ধোনি বাহিনীর বিপক্ষে তিনটি ওয়ানডে খেলে লাল-সবুজের প্রতিনিধিরা। এর প্রথম দুইটি ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে টাইগাররা। এই সাফল্যে বোনকে নিয়েই রংপুরের বাড়ি ঘুরতে গিয়েছেন নাসির হোসন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *