ঈদে জি-সিরিজ ও অগ্নিবীণার শতাধিক অ্যালবাম

G-Seris Logo_SwadeshNews24এবারের ঈদকে উৎসবের রঙে রাঙিয়ে তুলতে জি-সিরিজ ও অগ্নিবীণা প্রকাশ করতে যাচ্ছে শতাধিক নতুন অ্যালবাম। একক, মিশ্র ও ব্যান্ড অ্যালবাম দিয়ে সাজানো হয়েছে ঈদ আয়োজন। অডিও প্রতিষ্ঠানটি থেকে জানানো হয়েছে, প্রতিবারের মত এ বছরও নবীন এবং প্রবীণদের অ্যালবাম প্রকাশিত হবে। প্রতিষ্ঠানটি থেকে আরো জানানো হয়েছে, ইতোমধ্যে জি-সিরিজ, অগ্নিবীণা কয়েকটি অ্যালবাম বাজারে ছেড়েছে। তার মধ্যে রয়েছে গাছের কান্ড, মিনারের আহা রে, এফ এ সুমন ফিচারিং বিপুলের একক আমি তোমার কি হই, ইসলামিক সংগীত আলোর পথে, নন্দন আমিনার, মোহাম্মদ খালেদ হোসেন এর যাবি কে মদিনায়, সিনথিয়ার একক তোমাকে ভুলিনি, শ্রেয়া গুহঠাকুরতা ও নুরুল ইসলাম এর রবীন্দ্রনাথের অ্যালবাম আজি এ বসন্তে, নোশীন লায়লার নজরুল সংগীতের একক অ্যালবাম সে দিন নিশীথে, অভি মোস্তাফিজের নজরুল সংগীতের একক প্রিয়া এসো হে রানী ও আলভী আহমেদ এর সিনেমার গান ইউ-ট্রার্ন। এছাড়া জি-সিরিজ ও অগ্নিবীণার থেকে প্রকাশিত হতে যাওয়া অ্যালবামগুলো হলো- প্রিন্স মাহমুদের মিশ্র অ্যালবাম খেয়াল পোকা, সানী জোবায়ের এর চাঁদের সরবরে, মিলার একক আনসেন্সরড, তপুর একক দেখা হবে বলে, হাসান চৌধুরী একক অ্যালবাম তোমার অপেক্ষায়, এফ. এ সুমনের একক জানরে তুই, রাজিবের ভালবাসবি রে তুই, কিশোর পলাশের একক দয়াল, ব্যান্ড আর্টসেল এর অ্যালবাম আর্টসেল, অবস্কিউর ব্যান্ডের মাঝ রাতের চাঁদ, সাজুর একক সরল মনে, অভীর একক কোথা হতে এলে, ইভার একক মেঘেরা, নির্ঝর চৌধুরীরর একক চন্দ্রমুখ কুহক মায়া, ঝিনুকের একক অ্যালবাম মেঘলা মনে, নাহিদ নাজিয়ার একক প্রেমের জোয়ারে, ফকির সিরাজির মিশ্র অ্যালবাম বদলে গেল বাংলাদেশ, সিনেমার গানের অ্যালবাম পদ্ম পাতার জল, বাংলা সিনেমার গান হিটম্যান ও আমার চ্যালেঞ্জ, সিনেমার গানের অ্যালবাম দিওয়ানা মন, পারভীন সুলতানার একক তোমার লাগিয়া রে, নির্ঝর চৌধুরীর মিশ্র অ্যালবাম বিশ্বসাথে যোগ, রাসেল ফিচারিং সজীব, মুন, পুতুলের ক্যাকটাস, ডলারের ধ্বংসলীলা, জেমীর একক দুই অক্ষরের প্রেম, ইস্তি, রিয়াদ, সজীব ও ইমরানের মিশ্র অ্যালবাম ফ্রেন্ডমিক্সড, বিপ্লব দে এর একক জানা হলো না, আরডি হিল্লোল এর মিশ্র অ্যালবাম মন তোমায় চায়, ব্যান্ড মিক্সড রায়োটাস্-১৪, প্রিন্স হায়দারের একক সহজ কথা। এ ছাড়া বাংলা সিনেমা প্রকাশিত হচ্ছে ১২টি। সিনেমাগুলোর শিরোনাম হলো- ৭১ এর গেরিলা, জটিল প্রেম, ক্ষণিকের ভালবাসা, কি প্রেম দেখাইলা, কখনও ভুলে যেও না, লাভ স্টেশন, সর্বনাশা ইয়াবা, এইতো প্রেম, ডিয়ারিং লাভার। ব্যান্ড, মিক্সড, একক এর পাশাপাশি বাংলা চলচ্চিত্রের অ্যালবাম, নাটকের অ্যালবাম, মিউজিক ভিডিওর অ্যালবাম, গজল ও চলচ্চিত্রের গানের অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *