Breaking
Thu. Jul 16th, 2026

জাতীয় সংসদে সোমবার পাস হয়েছে ২০১৫ সালের অর্থবিল। এসময় ২০১৫-২০১৬ অর্থবছরের চূড়ান্ত বাজেটে তৈরি পোশাক এবং রপ্তানি শিল্পের উৎসে কর ১ থেকে কমিয়ে দশমিক ছয় শতাংশ করার প্রস্তাব করেন অর্থমন্ত্রী।

সোমবার জাতীয় সংসদে বেশ কয়েকজন সংসদ সদস্য প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু সংশোধনী প্রস্তাব পর অর্থমন্ত্রী সমাপনী বাজেট বক্তব্য দেন এবং অর্থবিল উত্থাপন করেন।

এসময় খাদ্যশস্য, তেলবীজ, চিনি, বিদেশি বই, ক্যান্সার, ইউনানি চিকিৎসার ওষুধ ও সরঞ্জামের আমদানি কর এবং ই-কমার্সের কর প্রত্যাহারের প্রস্তাব আসে। জানা যায় চূড়ান্ত বাজেটে কমছে ইন্টারনেট ব্যবহারের সম্পূরক শুল্ক, বাড়ছে ভারি শীতাতপ যন্ত্রের আমদানি কর।

এছাড়া অর্থমন্ত্রী বেসরকারি উচ্চশিক্ষার করহার ১০ শতাংশের পরিবর্তে সাড়ে সাত শতাংশ, মোটরসাইকেলের আমদানি কর ৪৫ থেকে ৬০ শতাংশ করার প্রস্তাব করেন। এদিকে মৎস্য ও পোল্ট্রি শিল্পের করমুক্ত লেনদেনসীমা বাড়ানো, এলাকাভিত্তিক ন্যূনতম আয়কর ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনে ৫ হাজার, জেলা ও অন্যান্য করপোরেশনে ৪ হাজার এবং অন্য এলাকায় ৩ হাজার টাকা করার প্রস্তাব দেয়া হয়।

গত ৪ জুন ২ লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী, ২১৯ জন সংসদ সদস্যের প্রায় ৬০ ঘণ্টা বাজেট আলোচনার পর মঙ্গলবার যা পাশ হতে যাচ্ছে।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *