Breaking
Thu. Jul 16th, 2026

ভিডিও নির্মাতাদের অর্থ দেবে ফেসবুক

a6eed3cd0907a9615747d6ff2be18bdd-6

ফেসবুক জুড়ে প্রতিদিন ৪০০ কোটিবার ভিডিও দেখেন ফেসবুক ব্যবহারকারীরা। এই বিশাল দর্শকদের কাজে লাগিয়ে ভিডিও থেকে অর্থ আয় করার বিষয়ে জোর দিচ্ছে ফেসবুকের কর্তৃপক্ষ। খবর ওয়াল স্ট্রিট জার্নালের।
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ভিডিও নির্মাতাদের বিজ্ঞাপন থেকে আসা আয়ের একটি অংশ দেওয়া হবে। এতে আরও বেশি ডেভেলপার ফেসবুকে ভিডিও পোস্ট করবে এবং বেশি বিজ্ঞাপন আসবে।
বাজার বিশ্লেষকেরা বলছেন, ফেসবুকের এই পদক্ষেপ সফল হলে গুগলের ইউটিউবের জন্য তা মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে।
এখন পর্যন্ত ফেসবুক ব্যবহারকারীর নিউজ ফিডে ভিডিও বিজ্ঞাপনের জন্য জায়গা করে দিয়েছে ফেসবুক। নতুন ‘সাজেস্টেড ভিডিও’ নামের ফিচারটিতে বড় বড় মিডিয়া কোম্পানিগুলো কনটেন্ট তৈরি করে প্রকাশ করতে পারবে এবং তাতে ফেসবুক বিজ্ঞাপন দেখাবে। এটি অনেকটাই টিভি বিজ্ঞাপনের মতো।
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, আয় ভাগ-বাঁটোয়ারা মডেলটি হবে ইউটিউবের মতো। এই কনটেন্ট থেকে দেখানো আয়ের ৪৫ শতাংশ ফেসবুক রেখে দেবে। স্মার্টফোনকে লক্ষ্য করেই ফেসবুক এই পদক্ষেপ নিয়েছে। বর্তমানে ফেসবুকের যত ভিডিও দেখা হয় তার ৭৫ শতাংশ দেখা হয় মোবাইল ফোন থেকে।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *