যশোরে টাকা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুন

murder-500_swadeshnews24যশোরের শার্শায় টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনা ঘটেছে। শার্শার গোগা পূর্বপাড়া গ্রামে রোববার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটেছে।

নিজ ভাইয়ের হাতে খুন হওয়া ব্যাক্তির নাম আজিজুর রহমান (২৭)।  তাকে গুরুতর আহত অবস্থায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। তিনি ওই গ্রামের মৃত নবী ছদ্দির ছেলে।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানায়, হত্যার শিকার ওই যুবক ভারতের মুম্বাই শহরে কাজ করতো। এসময় তিনি তার বড় ভাই হাফিজুরের কাছে রোজগারের সব টাকা পাঠাতো। আজিজুর রোববার সকালে বাড়িতে ফিরে তার ভাইয়ের কাছে পাওনা টাকা চাইলে ভাই টাকা দিতে তালবাহনা শুরু করে। এনিয়ে দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে বড় ভাই হাফিজুর ছোট ভাইয়ের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে মাথা ফেটে তিনি গুরুতর আহত হন।

এসময় স্বজনরা তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তিনি মারা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *