অবৈধ অস্ত্রসহ আটক মেসির ভাই

3a5f95b2afcba863a5b56f55c73850e7-Matias-Messi
অবৈধ অস্ত্রসহ আটক মেসির ভাই

অবৈধ অস্ত্র বহনের দায়ে অভিযুক্ত হচ্ছেন মাতিয়াস মেসি। বার্সেলোনা তারকা লিওনেল মেসির ভাইয়ের গাড়ি থেকে পুলিশ পয়েন্ট ২২ ক্যালিবারের একটি পিস্তল উদ্ধার করে। গত শনিবার আর্জেন্টিনার দক্ষিণের শহর রোজারিওতে মাতিয়াসের গাড়ি তল্লাশি করা হয়।
ট্রাফিক পুলিশ তাঁর গাড়ি থামালে মাতিয়াস গাড়ির কোনো কাগজপত্র দেখাতে পারেননি। এর পর পুলিশ তাঁর অডি এ-ফাইভ গাড়ি তল্লাশি করতে চাইলে তাতেও বাধা দেন। পুলিশ তখন তাঁর গাড়ি থেকে পিস্তলটি উদ্ধার করে। এটিরও কোনো বৈধ কাগজপত্র মাতিয়াসের কাছে ছিল না।
মাতিয়াসকে আটক করে নিয়ে যাওয়া হয়। এর পর চার ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর মুক্তি মেলে। মাতিয়াসের জন্য অবশ্য এমন ঘটনা নতুন নয়। ২০০৮ সালেও একবার রোজারিওতে হ্যান্ডগান বহন করার সময় গ্রেপ্তার হয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *