ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্র চিহ্নিত করতেই দুই বিদেশী হত্যা: সুলতানা কামাল

sultana_kamal_swadeshnews24(জিসান আহমেদ, চুয়াডাঙ্গা):  বাংলাদেশকে একটি ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্র হিসাবে চিন্থিত করতেই দুই বিদেশী নাগরিককে হত্যা করা হয়েছে। এমন মন্তব্য করেছেন আইন ও শালিস কেন্দ্রের নির্বাহী পরিচালক ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ্যাড. সুলতানা কামাল।

সোমবার সন্ধ্যায় চুয়াডাঙ্গায় মানবাধিকার আইনজীবী পরিষদ আয়োজিত ‘বিচার ব্যবস্থার উন্নয়নে জেলা বারের ভাবনা ও করণীয় শীর্ষক’ আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দেশে যখন চিন্থিত যুদ্ধাপরাধীদের বিচার চলছে, ঠিক সেই সময়ে বিদেশীদের হত্যা যুদ্ধাপরাধীদের বিচার বানচালের একটি চক্রান্ত।

সুলতানা কামাল বিদেশী নাগরিক হত্যাকান্ডে প্রধানমন্ত্রীর বক্তব্যেরও সমালোচনা করেন। তিনি বলেন এ ধরণের বক্তব্য সঠিক তদন্ত বাঁধাগ্রস্থ করবে।

এর আগে সুলতানা কামাল বিচার ব্যবস্থার উন্নয়নে জেলা বারের ভাবনা ও করণীয় শীর্ষক” আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন।

চুয়াডাঙ্গা জেলা বারের সভাপতি এ্যাড. মুনসুর উদ্দীন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা ও দায়রা জজ শিরীন কবিতা আখতার। সভায় আরো বক্তব্য রাখেন, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ড. এবিএম মাহমুদুল হক, আইন ও শালিস কেন্দ্রের সিনিয়র উপ-পরিচালক এ্যাড. সানাইয়া ফাহিম আনসারী ও জেলা বারের সাধারণ সম্পাদক এ্যাড. হেদায়েত হোসেন আসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *