পদ্মাসেতুতে কর্মরত বিদেশিদের নিরাপত্তায় ব্যবস্থা নিয়েছে সরকার: সেতুমন্ত্রী

obaydul_kader_swadeshnews24সরকার পদ্মাসেতুতে কর্মরত বিদেশিদের নিরাপত্তায় ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার বিকেলে রাজধানীর নগরভবনে মেট্রো রেল প্রকল্প নিয়ে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে বসবাসরত বিদেশিদের নিরাপত্তা জোরদারে সরকার সব ধরণের ব্যবস্থা নিয়েছে।

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তাদের যাতায়াতের সকল জায়গায়ই নিরাপত্তা দেয়া হবে। আমি সরকারের পক্ষ থেকে আপনাদের সকলকে এটি নিশ্চিত করছি’।

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *