Breaking
Tue. Jul 14th, 2026

অসুস্থ থাকা সত্ত্বেও দিনে ৪ বার শারীরিক সম্পর্ক করেছে আমি কখনোই বাঁধা দেইনি !

shajghor_physical-relations

আপু প্লিজ আমার নাম প্রকাশ করবেন না। আমার বয়স ২৭ বছর। আমার আকদ হয়েছে ৩ মাস আগে। ১০ দিন আগে আমাকে উঠিয়ে আনে ছেলে পক্ষ। আমি নিজে বেশ ভাল বেতনের একজন চাকুরিজীবী। আমার স্বামী একজন বিসিএস ক্যাডার। আমাদের দুই পরিবারই অনেক স্বচ্ছল, ফেমাস।
বিয়েটা পারিবারিকভাবে হলেও বিয়ের আগের ৩ মাস ফোনে এসএমএস করতে করতে ওর সাথে আমার ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। আকদ এর পর, উঠিয়ে নেয়ার আগেই ওর সাথে হানিমুনে যাই। সবাই জানে স্বামী আমার জন্য পাগল, আমাকে ভালোবাসে, আমাকে না দেখে থাকতে পারেনা, সারাক্ষণ কাছে কাছে থাকতে চায়। কিন্তু তারা যে কতোটা ভুল এটা আমি আজ জানলাম।

গতকাল ওকে দেয়া এক মেয়ের লাভ লেটার আমি দেখে ফেলি। ওখানে লেখা ছিল থ্যাংকস ফর অল ইউর কিসেস এন্ড হাগস। ওকে জিজ্ঞেস করার পর ও বলে যে আরও ২/৩ বছর আগে ও যখন ১টা প্রাইভেট ইউনিভার্সিটিতে ক্লাস নিত তখন কে বা কারা ওর ডেস্কের উপর এটা রেখে চলে যায়। মেয়েটি নিজের নাম লেখেনি ওখানে। আর আজ সকালে আমি এক মেয়ের সাথে ওর ফেবু চ্যাট হিস্টোরি পড়ে হতবাক হয়ে যাই। আমাকে উঠিয়ে আনার আগেরদিন সে এক মেয়েকে ফেবুতে লিখেছে নিড টু হাগ ইউ। মেয়ে লিখেছে হাগস। সে আবার লিখেছে পেছন থেকে জড়িয়ে ধরব। সামনে থেকেও জড়িয়ে ধরব তোমাকে। শুনে মেয়ে বলেছে ধর। আমি আস্ক করার পর সে স্বীকার করেছে যে এসব লিখেছে, বাট ঐ মেয়েকে সে লাভ করেনা। সে বলেছে তার ভুল হয়ে গেছে। আমার কাছে হাতজোর করে ক্ষমা চাইছে সকাল থেকেই।
ও যে বিবাহিত এটা ঐ মেয়ে জানে। সে ওর ছোট মামাকে ডেকে এনেছিল মিটমাট করার জন্য। মামা বলেছে ঐ মেয়ের সাথে ওর বিয়ের কথা চলছিল বাট আমার শ্বশুর মেয়েকে পছন্দ না করায় বিয়েটা হয়নি। মামা আমার সামনে ওকে শাসন করেছে। স্বামীও ক্ষমা চেয়েছে। আমার স্বামী যথেষ্ট কেয়ারিং, সারাক্ষণ সাথে থাকতে চায়। এখানে বলে রাখি আমার পোষ্টিং ঢাকায় হলেও তারটা ঢাকা থেকে কিছুটা দূরে। সে আমাকে রেখে কর্মস্থলে যেতে চায়না, ঠেলে আমার পাঠাতে হয়। প্রতি বৃহ:স্পতিবার সে ঢাকায় আসে, রবিবার চলে যায়। জানেন আপু, ওর কাছ থেকে একটু দূরে সরলে এমনকী এক রুম থেকে অন্য রুমে গেলেই সে খুঁজতে খুঁজতে চলে আসে। আমার সাথে যথেষ্ট ভালো আচরণ করে, শ্বশুর বাড়ির সবাই আমাকে খুব আদর করে। আগামী ৬ মাস সন্তান নেবার কোন পরিকল্পনা ছিলনা আমাদের। আমাদের দুই পরিবারই আমাকে অনেক আদর করে। আমার স্বামীর ছোট আরেকটি ভাই আছে।

যাই হোক, সবাই আমার স্বামীকে অনেক নিরীহ, ভদ্র ছেলে হিসেবে জানে। মনে হয়না আমার কথা কেউ বিশ্বাস করবে। তবে আমি ওদের চ্যাট হিস্টোরির সব প্রমাণ রেখে দিয়েছি। তার প্রতি কখনোই কোন অযত্ন আমি করিনি, এমনকী বিছানাতেও না। শুনতে খারাপ লাগলেও আপনাকে বলি আপু দিনে সে ৪ বার শারীরিক সম্পর্ক করতে চাইলেও আমি কখনোই বাঁধা দেইনি। তার সব ধরণের আবদারই আমি রেখে এসেছি। এখন তাকে আমি বলেছি তার সাথে বসবাস করা আমার পক্ষে সম্ভব না। সে বলছে আমাকে ছাড়া সে থাকতে পারবেনা। সে শুরু থেকেই বলতো আমাদেরটা লাভ ম্যারেজ (যদিও দুই পরিবারের ইচ্ছাতেই আমাদের যোগাযোগ হয়) । আজই রাগ করে বাবার বাড়ি চলে যেতাম,আমাকে যেতেও দিচ্ছেনা। শুনেছি নতুন বিয়ে হলে বউ এর প্রতি ছেলেদের অনেক টান থাকে, বাচ্চা হলে বা সময় গড়াতে থাকলে আকর্ষণ কমে যায়। এখনই সে এমন করছে, আর তো দিন পড়েই আছে। সে খুবই ভয় পাচ্ছে দুই পরিবারের মুরুব্বীরা যাতে ওর এসব কর্মকান্ড না জানে।

 

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *