Breaking
Tue. Jul 14th, 2026

file (1)সম্পাদনায়- সাইমুর রহমান, স্বদেশ নিউজ২৪.কম: মস্তিষ্কে ক্যান্সারে আক্রান্ত হয়ে চেন্নাইয়ের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজিতে চিকিৎসাধীন রয়েছেন অভিনেত্রী পারভীন সুলতানা দিতি। তবে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ার দরুণ, চিকিৎসকরাও আশার কথা শুনাতে পারছেন না। এমন অবস্থায় শিগগিরই দিতিকে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা করছে এই অভিনেত্রীর পরিবার।

বাংলা চলচ্চিত্র সংশ্লিষ্টদের পক্ষ থেকে দিতির পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহিম গুলজার। দিতির বর্তমান পরিস্থিতি সর্ম্পকে জানতে চাইলে তিনি বলেন, ‘দিতির মেয়ে লামিয়ার সঙ্গে প্রায় প্রতিদিনই ভাইবারের মাধ্যমে কথা হচ্ছে। বুধবারও কথা হয়েছে। সে জানিয়েছে, দিতির শারীরিক অবস্থা দিনদিন খারাপ হচ্ছে। চিকিৎসকরাও প্রায় আশা ছেড়ে দিয়েছেন। এমন অবস্থায় দিতিকে দেশে ফিরিয়ে নিয়ে আসার পরিকল্পনা করছে তারা। এই মুহূর্তে তারই প্রস্তুতি চলছে।’

এদিকে গত ৪ জানুয়ারি দিতির লামিয়া চৌধুরী ফেসবুকের মাধ্যমে জানান, তার মা মারা যাচ্ছে। চিকিৎসকরা তার জন্য তেমন কিছুই করতে পারছেন না। কারণ ক্যান্সার নয়, কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ার কারণেই শারীরিক অবস্থার অবণতি ঘটেছে তার।

উল্লেখ্য, দিতির মস্তিষ্কে ক্যান্সার ধরা পড়লে, গেল বছরের মাঝামাঝি সময়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাই নিয়ে যাওয়া হয়। তখন চেন্নাইয়ের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজিতে দিতির মস্তিষ্কে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। তারপর গত ২০ সেপ্টেম্বর ঢাকায় ফিরেন তিনি। কিন্তু মাস না পেরুতেই আবারও অসুস্থ হয়ে পড়েন দিতি। তাই নভেম্বরের শুরুতে দ্বিতীয় দফায় দিতিকে চেন্নাই নিয়ে যাওয়া হয়। সে সময় আবার অস্ত্রোপচারের পর শঙ্কামুক্ত অবস্থায় ছিলেন তিনি। তবে সম্প্রতি তার শারীরিক পরিস্থিতির আবারও অবনতি ঘটে।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *