কাঁঠালচাঁপার দেশে

কুয়ালালামপুরে ৭ সেপ্টেম্বর ডব্লিউএসএমসির সপ্তম সামিট। পৃথিবীব্যাপী শিশুদের কল্যাণে নিয়োজিত যাঁরা, তাঁদের সভা। পাঁচতারা হোটেল ‘রয়েল চুলাহ’-র গেটে আয়োজকদের ফুল পৌঁছানোর আগেই সুশোভিত কাঁঠালচাঁপা, যেন বলল, এত দিন পরে এলে? পৃথিবীর নানা প্রান্ত থেকে আগত এক হাজার বক্তা, আলোচক, লেখক, প্রতিনিধি।৭ থেকে ১০ সেপ্টেম্বর চার দিনে আলোচনা চলে একবিংশ শতাব্দীর মিডিয়া শিশুদের কী দিতে পারে,…

আরো পড়ুন

রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকে দুরবস্থা

পুঁজিবাদী অর্থনীতির বিকাশমান স্তরে সম্পদ লুণ্ঠন একটি স্বীকৃত সত্য। বিভিন্ন কৌশলে এই লুণ্ঠন হয়ে থাকে, যার মধ্যে অন্যতম হলো আর্থিক খাতের লুণ্ঠন। বাংলাদেশের অর্থনীতিও এখন সেই ধারাতেই বেশ ‘সাফল্যের’ সঙ্গে অগ্রসর হচ্ছে। কেননা, রাষ্ট্র এই লুণ্ঠনকে সমর্থন দিয়ে সহায়তা করছে। আর তাই শেয়ারবাজারের মাধ্যমে সম্পদ লুটে নেওয়ার কর্মযজ্ঞ বিস্তৃত হয়েছে ব্যাংক খাতে। রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলো থেকে…

আরো পড়ুন

ক্রোড়পত্রে উপেক্ষিত মহাসচিব

১৭ সেপ্টেম্বর উদ্যাপিত হয়েছে বাংলাদেশের জাতিসংঘে অন্তর্ভুক্তির ৪০তম বার্ষিকী। এ উপলক্ষে সরকারি উদ্যোগে কোনো কোনো পত্রিকায় একটি ক্রোড়পত্র প্রকাশিত হয়েছে। এ-জাতীয় বিশেষ বিশেষ উপলক্ষে ক্রোড়পত্র প্রকাশ একটি রেওয়াজও বটে। এতে ঘটনাটির তাৎপর্য তুলে ধরা যায় বিভিন্ন বাণী ও নিবন্ধের মাধ্যমে। তবে আলোচিত ক্রোড়পত্রটিতে কার্যত কোনো নিবন্ধ নেই। লেখকের নামবিহীন কিছুটা আলোচনা রয়েছে জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের…

আরো পড়ুন

মাহমুদ আলী ‘ডিলাইটেড’ হতেই পারেন

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী যেদিন দিল্লি এলেন, গোটা রাজধানী সেদিন প্রায় অচল। শহরের মূল রাস্তাগুলোয় ইঞ্চি ইঞ্চি করে গাড়ি চলেছে প্রায় মাঝরাত পর্যন্ত। দিল্লি আর যা-ই হোক ঢাকা নয়। ঢাকার মতো যানজট এই শহরে প্রাত্যহিক শিরঃপীড়ার কারণও হয় না। কিন্তু চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আগমন ও দিল্লি পুলিশের অতি সাবধানতা গোটা রাজধানীকে অচল…

আরো পড়ুন

‘হামাক কিছু দিয়া যাও’

পাঠক, কল্পনা করুন, আপনি সীমিত ত্রাণ দিতে গেছেন বন্যাদুর্গত এলাকায়। কারও বাড়িঘর নদীতে ভেঙে গেছে, কারও ফসল ডুবে গেছে, কারও থাকার মতো সরকারি কোনো ব্যবস্থা নেই, খাওয়ারও নিশ্চয়তা নেই। তাঁদের চোখের ভাষা পড়লেই বোঝা যায় ÿক্ষুধা আর অনিশ্চয়তার তীব্রতা তাঁদের জীবনে কতখানি। সীমিত ত্রাণসামগ্রী কয়েক শ জনকে দেওয়া গেলেও এসেছিলেন কয়েক হাজার। অপেক্ষারত যাঁরা ত্রাণ…

আরো পড়ুন

চট্টগ্রাম এখন নিত্যদুর্ভোগের শহর

১৩ সেপ্টেম্বর ভোরে চট্টগ্রাম রেলস্টেশনে নেমেই দেখি, রাস্তায় যত্রতত্র ময়লা-আবর্জনা, অপরিচ্ছন্ন ফুটপাত। প্রাচ্যের রানী নামে খ্যাত সমুদ্র ও পাহাড়বেষ্টিত এই বন্দরনগরটি একেবারেই শ্রীহীন। মনটা খারাপ হয়ে গেল। বছর চারেক আগে যখন চট্টগ্রাম গিয়েছিলাম, অনেকটা পরিষ্কার ও ছিমছাম ছিল। অন্তত ঢাকার তুলনায় সব দিকে এগিয়ে ছিল। এবারে ঠিক উল্টো। কোনো কোনো সড়ক প্রশস্ত করা হলেও কাজ…

আরো পড়ুন

তাহলে ৭০ ও ৯৯ অনুচ্ছেদেও সংশোধনী আনুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আক্ষেপের মধ্য দিয়ে এটা পরিষ্কার হয়ে উঠেছে যে, সংসদে কারও অপসারণের প্রস্তাব তিনি চাইলে কী পরিণতি হতে পারে। শেখ হাসিনাকে ছাড়া আওয়ামী লীগের সবাইকে কেনা যায়, প্রধানমন্ত্রীর এই দৃষ্টিভঙ্গি বাংলাদেশ গণতন্ত্রের মাননির্দেশক। কোনো নির্বাচনের মান ভালো-খারাপ যেমনই হোক, এটাই চূড়ান্ত মনোভাব। তাঁর এই উক্তি নির্দেশ করছে যে, শুধু সংবিধানের ৯৬ অনুচ্ছেদ শুধরে…

আরো পড়ুন

এই দুনিয়ায় আসল ভালো নকল ভালো

গত শুক্রবারের একটি দৈনিকের প্রথম পাতার একটি খবরের শিরোনাম: ‘সাভারে পাঁচ ভুয়া ডিবি পুলিশ আটক’। শেষ পাতায় আরেক খবরে বলা হয়, র্যাবের মোবাইল কোর্ট সাভারেই ভুয়া দন্ত চিকিৎসকদের চেম্বারে অভিযান চালিয়ে ১০ জন ভুয়া ‘দন্ত চিকিৎসককে’ দণ্ড দিয়েছেন। প্রতিবেদনে বলা হয়, ‘চিকিৎসাবিজ্ঞানের কোনো ডিগ্রি তো নেই-ই, এসএসসি পর্যন্ত পাস করতে পারেননি। …তাঁদের নামের শেষে আবার…

আরো পড়ুন

হত্যাকাণ্ডে জনপ্রতিনিধিদের হাত

টাঙ্গাইলের আলোচিত আওয়ামী লীগ নেতা ফারুক হত্যায় এলাকার প্রভাবশালী খান পরিবারের হাত থাকার আলামত ভেসে উঠছে তদন্তে। এই পরিবারের সাংসদ আমানুর রহমান এবং তাঁর তিন ভাই হত্যাকাণ্ডে জড়িত বলে দুই আসামি জবানবন্দি দিয়েছেন। এদিকে মিরপুরের কালশীর বিহারি বস্তিতে আগুন দিয়ে একই পরিবারের ছয় সদস্য হত্যার বিচারপ্রার্থী হতভাগ্য জীবিত শেষ সদস্যকে বাসচাপা দিয়ে হত্যায় মিরপুরের সাংসদ…

আরো পড়ুন

গণতান্ত্রিক বিচ্ছেদ অথবা জোড়াতালির অখণ্ডতা!

বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতি নিয়ে বিদেশি কোনো সরকার বা প্রতিষ্ঠানের মতামত বা মন্তব্যের বিষয়ে জাতি হিসেবে আমাদের মর্যাদাবোধটা যে খুব টনটনে, তা প্রায়ই বেশ দৃষ্টিকটুভাবে আমরা প্রকাশ করে থাকি। ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন পাওয়া মিশেল বার্নিকট কংগ্রেস কমিটিতে তাঁর নিয়োগসম্পর্কিত শুনানিতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির যে মূল্যায়ন তুলে ধরেছিলেন, তার প্রতিক্রিয়ায় সরকারের জ্যেষ্ঠ মন্ত্রীদের…

আরো পড়ুন

এশিয়ার গণতন্ত্রে কালো দাগ

এশিয়ায় গণতন্ত্র যতটা কঠিন ভাবা হয়েছিল, তার চেয়ে একটু বেশি কঠিনই মনে হচ্ছে। তবে ভারত ও ইন্দোনেশিয়ার সমাজ বৃহৎ ও বিভক্ত হলেও তারা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদল ঘটাতে পেরেছে। কিন্তু এশিয়ার অন্যান্য গণতান্ত্রিক দেশ যেমন পাকিস্তান ও থাইল্যান্ড পথচ্যুত হয়েছে বলে মনে হচ্ছে।ভারতে ব্যালটের মাধ্যমে সরকার পরিবর্তনের ইতিহাস দীর্ঘ, ১৯৪৭ সালে…

আরো পড়ুন

তারেক রহমানের উক্তি ও সত্য উদঘাটনের সুযোগ

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৭৫-এর ১৫ আগস্টের নারকীয় হত্যাকাণ্ডের মাধ্যমে ক্ষমতা জবরদখলকারী খোন্দকার মোশতাককে ‘কুলাঙ্গার’ হিসেবে গালমন্দ করায় কুপিত হয়ে লন্ডনের প্রবাস থেকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার মনোনীত উত্তরসূরি তাঁর বড় ছেলে তারেক রহমান আওয়ামী লীগকে ‘দল অব কুলাঙ্গারস’ বলে গালাগালি করেছেন। কুলাঙ্গারের অর্থ জানা থাকলে যে কেউ বুঝতে পারবেন যে খোন্দকার…

আরো পড়ুন

ইরাক ও সিরিয়ায় ইউরোপের দোদুল্যমানতা

এ এক বিরল ক্ষণ, নীতিপ্রণেতারা নিজে থেকেই একটি বড় ভুল শোধরালেন। নাকি এটা একটা ঠান্ডা মাথার স্বার্থপর পিঠটান? ১৫ আগস্ট ব্রাসেলসে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা সিদ্ধান্ত নিয়েছেন, ইউনিয়নভুক্ত দেশগুলো চাইলে ইরাকের উত্তরাঞ্চলে সুন্নি জঙ্গি আইএসের বিরুদ্ধে লড়াইরত কুর্দি বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ করতে পারবে। এমনকি জার্মানিও কুর্দিদের অস্ত্রবাহী গাড়ি ও অন্যান্য হার্ডওয়্যার সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে। অথচ…

আরো পড়ুন

প্রধানমন্ত্রীর ক্ষমতা আরও বাড়বে

১৮ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে সংবিধানের প্রস্তাবিত ষোড়শ সংশোধনীর খসড়া অনুমোদিত হয়েছে, যাতে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা ১৯৭২ সালের সংবিধানে যেভাবে সংসদের কাছে ন্যস্ত ছিল, সেভাবে সংসদকে ফেরত দেওয়ার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের প্রস্তাব করা হয়েছে। এই ক্ষমতা ১৯৭৫ সালে গৃহীত সংবিধানের চতুর্থ সংশোধনী মোতাবেক সংসদের কাছ থেকে রাষ্ট্রপতির কাছে হস্তান্তরিত হয়েছিল এবং ১৯৭৮ সালে সংসদ বিলুপ্ত…

আরো পড়ুন

বাঙালির বিদ্যাভ্যাস ও পরীক্ষায় পাস-ফেল

যুগে যুগে বাঙালির আনন্দ-উল্লাস ও দুঃখ-শোক প্রকাশের ধরন বদলায়। ১৯৪৪ বা ৫৪ কিংবা ৬৪-তে বাঙালি যে ভঙ্গিতে আনন্দ-উল্লাস করত, ২০০৪ বা ২০১৪-তে সে ভঙ্গিতে করবে না। ভিজ্যুয়াল মিডিয়া আজ মানুষকে বদলে দিয়েছে। কারও আনন্দ-উল্লাস প্রকাশের দৃশ্যও আজ একটি পণ্য। জীবনের সবকিছুই—সুখ ও দুঃখ—আজ বিক্রয়যোগ্য পণ্য।নির্বাচনে বিজয়ী প্রার্থী তর্জনী ও মধ্যমা ফাঁক করে ইংরেজি ‘ভি’ চিহ্ন…

আরো পড়ুন