নূর হোসেনের ব্যাপারে সরকার কিছু জানে না: আশরাফ

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় করা মামলার প্রধান আসামি নূর হোসেনের ভারতে গ্রেপ্তার হওয়ার ব্যাপারে সরকার কিছু জানে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, সরকার যেটুকু জেনেছে, তা গণমাধ্যমের মাধ্যমে।আজ সোমবার রাজধানীর জাতীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে জাতীয় ফল প্রদর্শনীর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন […]

নূর হোসেনের ফাঁসির দাবিতে মিছিল

নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনা এবং তার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করছেন নারায়ণগঞ্জবাসী। রোববার বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকার এ মিছিল শুরু হয়। এ সময় নিহত কাউন্সিলর নজরুর ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি, ভাই আবদুস সালাম ও নিহত স্বপনের ভাই রিপন প্রমুখ উপস্থিত ছিলেন। […]

লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ে পূর্ণদিবস কলম বিরতি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ে পূর্ণদিবস কলম বিরতি পালন করেছেন তৃতীয় শ্রেণীর কর্মচারীরা। রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত এ কলম বিরতি পালন করা হয়। পদবি পরিবর্তন ও বেতন স্কেল সমন্বয়ের দাবিতে তারা এ কলম বিরতি পালন করেন। এ কর্মসূচির অংশ হিসেবে কর্মচারীরা সকালে কার্যালয়ে হাজিরা দেন। সকাল ১০টায় পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশ নিয়ে জেলা কালেক্টরেট প্রাঙ্গণে তারা […]

জাতীয় সংগীত বাজানো হয়নি ফ্রান্স-হন্ডুরাস ম্যাচে!

আন্তর্জাতিক ম্যাচের আগে দুই দলের জাতীয় সংগীত বাজানোর রীতি বহু পুরোনো। কিন্তু আজ ফ্রান্স-হন্ডুরাসের ম্যাচের আগে এক অদ্ভুত ঘটনা ঘটল। কোনো জাতীয় সংগীতই বাজানো হলো না ম্যাচের আগে! মাঠে সারিবদ্ধ হয়ে দুই দলের খেলোয়াড়েরা দাঁড়িয়ে যাওয়ার পরও কোনো জাতীয় সংগীত বেজে উঠল না। এভাবে খানিকক্ষণ চলার পর খেলোয়াড়দের রেফারি নির্দেশ দিলেন প্রথাগত করমর্দনের। এরপর শুরু […]

মেঘনা থেকে নারীর লাশ উদ্ধার

ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের বালিকাকান্দি গ্রাম সংলগ্ন মেঘনা নদী থেকে শাহানাজ (২৮) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার লাশটি উদ্ধার করা হয়। নিহত শাহানাজ মুন্সিগঞ্জ জেলার মোঃ হান্নানের স্ত্রী। নিহতের পরিবার জানায়, গত বৃহস্পতিবার শাহানাজ মাওয়া ফেরিঘাট এলাকায় লঞ্চ থেকে পড়ে গিয়ে নিখোঁজ হন। বহু খোঁজাখুজি করেও তার কোনো সন্ধান মেলেনি। ভোলা […]

ট্রাক-পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ

সিরাজগঞ্জ-নাটোর মহাসড়কের তাড়াশ উপজেলায় ট্রাকের সাথে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। সিরাজগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডি এম ইমদাদুল হক জানান, সোমবার ভোর ৪টার দিকে উপজেলার হামকুড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ৩ জনই পিকআপভ্যানের যাত্রী ছিলেন।

উপসাগরে জাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরাকে চলমান সংকটের প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্র শনিবার একটি বিমানবাহী জাহাজকে পারস্য উপসাগর যাত্রার নির্দেশ দিয়েছে। এদিকে শিয়াপন্থী ইরান বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র ইরাকে সুন্নি জঙ্গিদের বিরুদ্ধে পদক্ষেপ নিলে তারা তাদের চিরশত্রু ওয়াশিংটনকে সহায়তার বিষয়টি বিবেচনা করে দেখবে। এমন এক সময় পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধ জাহাজ পাঠানোর নির্দেশ দেয়া হলো যখন ইরাকের সামরিক কমান্ডাররা বাগদাদের উত্তরে অবস্থিত […]

‘তাদের জন্য আমাদের করুণা হয়’-তরিকুল ইসলাম

জিয়াউর রহমানই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক’ উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেছেন, “তিনি নিজেকে সরকার প্রধান হিসেবেই মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষণা দেন। যারা একথা স্বীকার করতে চায় না তাদের জন্য আমাদের করুণা হয়।” তিনি বলেন,”জিয়াউর রহমান রণাঙ্গনে যুদ্ধ করেছেন। আর শেখ মুজিবুর রহমানের পরিবার পাকিস্তানিদের কাছ থেকে ভরণ-পোষণ গ্রহণ করেছেন।” রোববার বিকেলে রাজধানীর ইন্সটিটিউশন […]

চেয়ারম্যানদের সাথে খালেদা জিয়া মতবিনিময় করবেন

ঢাকা বিভাগে বিএনপিপন্থী নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের সাথে মতবিনিময় করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আগামী ১৭ জুন রাত সাড়ে ৮টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবীর  এ তথ্য জানান।

সরকারের বিচার আন্তর্জাতিক আদালতে: খালেদা জিয়া

মিরপুরে বিহারি ক্যাম্পে হতাহতের ঘটনায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন,”আওয়ামী লীগ সন্ত্রাসী ও তার পুলিশ বাহিনী মানুষকে ঘরে বন্ধ রেখে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে। এ সরকার অপরাধী। আল্লাহ্ এ সরকারের বিচার করবেন। এবং দুনিয়াতেও আন্তর্জাতিক আদালতে এ সরকারের বিচার হবে।” রোববার রাতে লক্ষ্মীপুরে নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। খালেদা জিয়া বলেন, […]

সাকিবের স্ত্রীকে উত্যক্ত, বখাটেদের পিটুনি

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের স্ত্রী শিশিরকে উত্যক্ত করায় পিটুনি খেয়েছে কয়েকজন বখাটে দর্শক। উত্যক্ত করার অপরাধে বিসিবি’র অফিসকক্ষে ধরে নিয়ে গিয়ে তাদের পিটুনি দেয়া হয়। শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে ম্যাচ চলার সময় ভিআইপি গ্যালারিতে সাকিবের স্ত্রীকে অশ্লীল অঙ্গভঙ্গি করেন কয়েকজন দর্শক। প্রথমে চুপ করে থাকলেও বৃষ্টির সময় সাকিব আসলে তার […]

বরিশাল-৫ আসনে হিরন পত্নীর জয়

বরিশাল-৫ (সদর) আসনের উপ-নির্বাচনে বিপুল ভোটের ব্যাবধানে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রয়াত সংসদ সদস্য শওকত হোসেন হিরনের সহধর্মিনী জেবুন্নেছা আফরোজ। ১৫৯ টি কেন্দ্রের মধ্যে তিনি এক লাখ ৮৩ হাজার ৬২৯ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনএফ মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম লিটন পেয়েছেন ছয় হাজার ১৩৬ ভোট। রোববার রাত সোয়া […]

উত্তরায় গর্ভবতী নারীর লাশ উদ্ধার

রাজধানীর উত্তরা থেকে গর্ভবতী এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার নাম পরিচয় জানা যায়নি। রোববার রাতে উত্তরা পূর্ব থানার ৮ নম্বর সেক্টরের গজারী পট্টি থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, ওই নারীর বয়স আনুমানিক ২৮ বছর। তার পরনে হলুদ সালোয়ার ও ছাপা জামা ছিল। লাশটি একটি সাদা লুঙ্গী দিয়ে ঢাকা ছিল। লাশের হাতে-পায়ে […]

বিমানবন্দরে দুই কোটি টাকার স্বর্ণ উদ্ধার

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৪ কেজি ওজনের স্বর্ণবার উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস। বিমানবন্দর কাস্টমস সূত্রে জানা যায়, সোমবার সকালে এগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের অানুমানিক মূল্য ২ কোটি টাকা। বিস্তারিত আসছে…

বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম আত্মঘাতী গোল বসনিয়ার

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম আত্মঘাতী গোল হজম করলো বসনিয়া-হার্জেগোভিনা। বাংলাদেশ সময় সোমবার ভোর ৪টায় রিওডি জেনেরিওর মারাকানা স্টেডিয়ামে খেলতে নেমে মাত্র তিন মিনিটের মাথায়ই আর্জেন্টাইন ড্রিবলিং জাদুকর লিওনেল মেসির ফ্রি কিক ক্লিয়‍ার করতে গিয়ে বসনিয়ান ডিফেন্ডার কোলাসিনাক নিজের দলের জালে বল জড়িয়ে ফেলেন। এই আত্মঘাতী গোলে বিশ্বকাপের প্রথম ম্যাচে আর্জেন্টিনার শুভ সূচনার পাশাপাশি নতুন ইতিহাস রচিত […]