সাকিবের স্ত্রীকে উত্যক্ত, বখাটেদের পিটুনি

sakib-intro-311x186বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের স্ত্রী শিশিরকে উত্যক্ত করায় পিটুনি খেয়েছে কয়েকজন বখাটে দর্শক।

উত্যক্ত করার অপরাধে বিসিবি’র অফিসকক্ষে ধরে নিয়ে গিয়ে তাদের পিটুনি দেয়া হয়।

শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে ম্যাচ চলার সময় ভিআইপি গ্যালারিতে সাকিবের স্ত্রীকে অশ্লীল অঙ্গভঙ্গি করেন কয়েকজন দর্শক। প্রথমে চুপ করে থাকলেও বৃষ্টির সময় সাকিব আসলে তার কাছে অভিযোগ করেন শিশির।

ফলাফল, গ্যালারি থেকে ধরে নিয়ে বিসিবি অফিস কক্ষে মারধর করা হয় তাদের। এ সময় সাকিবও ক্ষিপ্ত হয়ে লাথি-ঘুষি চালিয়েছেন বখাটেদের ওপর।

বখাটে দর্শকদের মধ্যে মাত্র দুজনের পরিচয় জানা গেছে। এরা হচ্ছেন রাজধানীর গুলশানের মাহিম(২২) ও ইব্রাহিম আলী(২৭)। বাকীদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন পরে বিষয়টি মিমাংসা করে দেন।

এ বিষয়ে নিজাম উদ্দিন সুজনের কাছে ‍জানতে চাওয়া হলে তিনি বলেন, এ ব্যাপারে পরে কথা বলবো। এখন ম্যাচ নিয়ে ব্যস্ত আছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *