সরকারের বিচার আন্তর্জাতিক আদালতে: খালেদা জিয়া

Khaleda-zia-in-press-meating23-311x186মিরপুরে বিহারি ক্যাম্পে হতাহতের ঘটনায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন,”আওয়ামী লীগ সন্ত্রাসী ও তার পুলিশ বাহিনী মানুষকে ঘরে বন্ধ রেখে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে। এ সরকার অপরাধী। আল্লাহ্ এ সরকারের বিচার করবেন। এবং দুনিয়াতেও আন্তর্জাতিক আদালতে এ সরকারের বিচার হবে।”

রোববার রাতে লক্ষ্মীপুরে নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়া বলেন, “নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় গ্রেফতারকৃত র‌্যাবের তিন কর্মকর্তাকে জামাই আদর না করে প্রকৃত রিমান্ডে নিলে আসল তথ্য বেরিয়ে আসবে। সেক্ষেত্রে শেখ হাসিনার নামও আসতে পারে।”

র‌্যাবের বিলুপ্তি দাবি করে তিনি বলেন,”র‌্যাব বিভিন্ন স্থানে খুন-গুমসহ নানা অপরাধে জড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে সরকার ব্যবহার করছে।ফলে র‌্যাব এখন শুধু খুন- গুমই করে না। তারা মানুষের বাড়ি দখল থেকে শুরু করে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে তাই তাদের বিলুপ্তি করতে হবে।”

দলের নেতা কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “এটা শুধু সময়ের ব্যাপার। এখন সবাইকে ঐক্যবদ্ধভাবে এই আওয়ামী সরকারকে হটাতে হবে। তবেই দেশে শান্তি ফিরে আসবে।”

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির ভারপাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,যুগ্ম মহাসচিব বরকতুল্লাহ বুলু, সালাউদ্দিন আহমেদ, এলডিপির যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জেলা বিএনপির সভাপতি আবুল খায়ের ভূইয়া, বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *