খিলগাঁওয়ে ছাত্রী সংস্থার কয়েকজন কর্মী আটক

রাজধানীর খিলগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে ছাত্রী সংস্থার বেশ কয়েকজন কর্মীকে আটক করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।বুধবার বিকালে ছাত্রী সংস্থার এক বৈঠক থেকে তাদের আটক করা হয়েছে।রাজধানীর খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই ) সরদার ওহিদুজ্জামান  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাত্রী সংস্থার কর্মীরা গোপনে বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান […]

‘সংরক্ষিত আসনের প্রয়োজন নেই’-আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের আর প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন। বুধবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘নির্বাচিত নারী প্রতিনিধির ক্ষমতায়ন: সক্ষমতা প্রসঙ্গ’ শীর্ষক জাতীয় সেমিনারে তিনি এ মন্তব্য করেন। আইভী বলেন, “সংরক্ষিত আসনের নেতা বানানো মানে আমাদেরকে অসম্মানিত করা। তাই জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের আর প্রয়োজন […]

‘নূর হোসেন সম্পর্কে তথ্য চেয়েছে ভারত’

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, বাংলাদেশ সরকারের কাছে নারায়ণগঞ্জের সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের বিষয়ে আরো তথ্য চেয়েছে ভারত। বুধবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। তিনি বলেন, “ভারত নিশ্চিত করেছে নূর হোসেন কলকাতায় গ্রেপ্তার হয়েছে। ভারতের কাছ থেকে এ সংক্রান্ত কাগজপত্র এসেছে। তারা বাংলাদেশের কাছে নূর হোসেন ও তার সহযোগীদের […]

‘খালেদা জিয়ার সাথেই আলোচনা হবে’-মির্জা ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “বিএনপি আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে বিশ্বাসী। তাই ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে খালেদা জিয়ার সাথেই আলোচনা করতে হবে।” বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ন্যাশনাল পিপলস পার্টি আয়োজিত ‘সারাদেশে গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও সংকটের আবর্তে বাংলাদেশ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। ‘বিএনপিকে সংলাপে আসতে […]

না বুঝেই পরীক্ষার মান নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দক্ষ মানবসম্পদের চেয়ে কোনো সম্পদই বড় নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, দক্ষ মানবসম্পদের চেয়ে কোনো সম্পদই বড় নয়।  জনশক্তিকে জনসম্পদে পরিণত করার জন্যই বিজ্ঞান ও প্রযুক্তি, কারিগরি শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে বর্তমান সরকার। দেশের মানুষকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারলে বাংলাদেশ এগিয়ে যাবে। আজ বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন […]

গাইবান্ধায় চুরি করে নিয়ে যাওয়ার সময় গরু বোঝাই ট্রাক আটক

আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরু চুরি করে ট্রাক বোঝাই করে নিয়ে যাওয়ার সময় পুলিশ আটক করেছে। জানা গেছে, বুধবার ভোর রাতে ঢাকা-রংপুর মহাসড়কের (জুনদহ)ডাবর ঘোড়া মোড়ে ৪টি গরু ঢাকা মেট্রো ন-১৪-৮১২৪ হলুদ রংঙের ট্রাকে উঠালে হাইওয়ে থানার সার্জেন্ট জুলহাসের নেতৃত্বে একদল টহলরত অবস্থায় তাদেরকে সন্দেহ বসত চার্জ করলে চোরেরা গরুসহ ট্রাকটি রেখে পালিয়ে […]

গোবিন্দগঞ্জে নারী উন্নয়ন ফোরাম গঠনের কর্মশালা অনুষ্ঠিত

আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা গভার্ন্যান্স প্রজেক্ট (ইউজেডজিপি)স্থানীয় সরকারের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়জিত উপজেলা পর্যায়ে নারী উন্নয়ন ফোরাম গঠন বিষয়ক কর্মশালা গাইবান্ধা জেলা প্রশাসক এহছানে এলাহীর সভাপতিত্বে বুধবার সকালে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,মিনু শীল পরিচালক (যুগ্ন-সচিব)স্থানীয় সরকার বিভাগ রংপুর,বিশেষ অতিথি হিসাবে আরোও বক্তব্য রাখেন, উপ-পরিচালক মোখলেছুর রহমান,বিভাগীয় কর্মকর্তা […]

গাইবান্ধায় যুবকের মৃতদেহ উদ্ধার

আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ সদর উপজেলা থেকে শফিকুল ইসলাম (২৮) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শফিকুল পূর্ব কোমরনইয়ের নায়েব উদ্দীনের ছেলে। উপজেলা সদরের পূর্ব কোমরনই গ্রাম থেকে বুধবার দুপুরে মৃতদেহ উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিউর রহমান মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, […]

পলাশবাড়ীর বেংগুলিয়া হাজী আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেংগুলিয়া হাজী আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের লাগামহীন নানা অনিয়ম-দূর্ণীতি ও ক্ষমতা অপব্যবহারের অভিযোগে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। গত সোমবার বিদ্যালয়ের অফিস কক্ষে এক জরুরী সভার সিদ্ধান্তে তাকে বরখাস্ত করা হয়। একই সভায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামীম মন্ডলকে প্রধান শিক্ষকের (ভারপ্রাপ্ত) দায়িত্ব প্রদান করা হয়েছে। জানা […]

দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় গাইবান্ধা অঞ্চলে নারী শিশু মৃত্যুর হার আধিক্য-জেলা প্রশাসক মোঃ এহছানে এলাহী

আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার জেলা প্রশাসক মোঃ এহছানে এলাহী বলেছেন, তুমি-আমি এবং আমি-তুমি-এর সম্পর্ক সমান হওয়া উচিত। সহধর্মীনি অসুস্থ্য থাকা মানে স্বামী ও সন্তানসহ গোটা পরিবার যেন অসুস্থ্য। দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় গাইবান্ধা অঞ্চলে নারী শিশুর মৃত্যুর হার সবচেয়ে বেশী। প্রথমে নারীদের স্বাবলম্বী করতে হবে। তবেই নারী সমাজের সার্বিক জীবন জীবিকার অগ্রগতি ও উৎকর্ষতা […]

চন্দ্রিমা উদ্যানের পাশ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে জিয়ার মাজার!

রাজধানীর চন্দ্রিমা উদ্যানের পাশ থেকে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর সরিয়ে সেখানে সচিবালয়কে স্থানান্তরের চিন্তা-ভাবনা করছে সরকার। সেক্ষেত্রে জিয়াউর রহমানের মাজার ঢাকার বাইরে নিয়ে যাওয়া হতে পারে। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এক অনির্ধারিত আলোচনায় জিয়ার কবর সরিয়ে নেওয়ার বিষয়টি স্থান পায়। একনেক সভায় এক অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী শেখ […]

স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে আট বছর নিষিদ্ধ আশরাফুল

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মাদ আশরাফুলকে আট বছর ও শিহাব চৌধূরিকে দশ বছর নিষিদ্ধ করা হয়েছে। রায় ঘোষণার দশ দিন পর বুধবার বিকেল তিনটায় গুলশান-২ এ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গঠিত ট্রাইব্যুনালে অভিযুক্তদের চূড়ান্ত শাস্তির মেয়াদ ঘোষণা করা হয়। –

রমজানে ঢাকা মহানগর বিএনপির কর্মসূচি

পবিত্র রমজান মাস উপলক্ষে ঢাকা মহানগরের ৪৯টি থানায় বিএনপির পক্ষ থেকে ইফতার পার্টি ও কর্মী সম্মেলন করার সিদ্বান্ত নিয়েছে ঢাকা মহানগর বিএনপি। বুধবার বিকেলে রাজধানীর ভাসানী মিলনায়তনে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ঢাকা মহানগর কমিটির এক যৌথ সভা শেষে ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম এ কর্মসূচি ঘোষণা করেন। আবদুস সালাম বলেন, “রমজান মাসে প্রতিটি […]

খেলার নামে জুয়া নিষিদ্ধ: হাইকোর্ট

খেলার নামে অর্থের মাধ্যমে সব খেলা নিষিদ্ধ করেছেন হাইকোর্ট। নিবন্ধিত এলাকা ছাড়া অন্য সকল জায়গায় এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আদালত তার আদেশে নিপুন, ওয়ানটেন, ওয়ানএইট, চোড়চোড়ি, ডাইস ও হাউজি ইত্যাদি খেলা ও তৎসংশ্লিষ্ট সব সাংস্কৃতিক খেলাকে নিষিদ্ধ করেছেন। এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ […]

এবার পুলিশ নিজেই প্রতারিত

বাগেরহাট পুলিশের দেয়া একটি ভূয়া খবরের পেছনে ছুটে একদিন পার করলেন বাগেরহাটের সংবাদকর্মীরা। আর রাতে একই ঘটনায় পুলিশ সাংবাদিকদের জানালেন তারা নিজেরাও প্রতারিত হয়েছেন। শনিবার দুপুরে খবর আসে বাগেরহাটে বিকাশের ৬০ লাখ টাকাসহ এজেন্ট মেসার্স লাক্ষী ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক মো. শাহিন পালিয়ে যাবার সময় কুমিল্লায় সড়ক দুঘর্টনায় আহত হয়ে ড্রাইভারসহ আটক হয়েছেন। এ ঘটনার পরপরই […]