সারদা মামলায় মিঠুন চক্রবর্তীকে সমন
ভুঁইফোঁড় অর্থলগ্নীকারী সংস্থা সারদা সম্পর্কে তথ্য জানতে এবার বলিউডি অভিনেতা তথা তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মিঠুন চক্রবর্তীর কাছে সমন পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। গতকাল মঙ্গলবারই মিঠুনের মুম্বাইয়ের বাসভবনে যায় ইডি’র এক প্রতিনিধি দল। সেখানে আগামী সাত দিনের মধ্যে দেখা করার নির্দেশ দিয়ে সমন ধরানো হয় মিঠুন চক্রবর্তীকে। বলা হয়েছে দিল্লির ইডি’র সদর দফতর কিংবা কলকাতায় […]
বিশ্বকাপ ম্যাচ দেখার সময় বোমা বিস্ফোরণ
নাইজেরিয়ায় একটি কেন্দ্রে বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখার সময় বোমা বিস্ফোরণে কমপেক্ষ ২১ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরো ২৭ জন আহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলীয় শহর দামাতুরুতে গতকাল দিবাগত রাতে ব্রাজিল-মেক্সিকোর মধ্যকার ম্যাচটি দেখার সময় বোমা বিস্ফোরণের এ ঘটনা ঘটে বলে একটি হাসপাতাল সূত্র সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার দ্য সানি আবাচা […]
আর্জেন্টিনা আবার ঋণঝুঁকিতে
ব্রাজিলে শুরু হওয়া ফুটবল বিশ্বকাপের আসরে আর্জেন্টিনার সূচনাটা শুভই হয়েছে। বসনিয়ার বিরুদ্ধে ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছেন মেসিরা। এখন উড়ছেন পরের ম্যাচে ইরানের সঙ্গে সহজ মোকাবিলার জন্য। এ রকম একটা সময়ে রাষ্ট্রীয় ঋণ নিয়ে বড় ধরনের ঝামেলার মধ্যে পড়ে গেল দেশটি।মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এক আদেশ জারি করেছেন। তাতে আর্জেন্টিনার সরকারকে দেশটির বন্ডে ‘হেজ […]
জামদানি বাংলাদেশেরই পণ্য
বাংলাদেশকে সেই কয়েক শতক আগেই বিশ্বের দরবারে পরিচিত করেছে মসলিন। কালক্রমে এই মসলিনের টিকে যাওয়া একটি ধরন হচ্ছে জামদানি। ঐতিহ্যগতভাবেই জামদানি বাংলাদেশের নিজস্ব পণ্য। বিভিন্ন দেশে এখনো বাংলাদেশের জামদানির কয়েক শ বছরের পুরোনো বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রমাণ রয়েছে।কিন্তু এত কিছুর পরও ভারতের অন্ধ্র প্রদেশ ২০০৯ সালে জামদানিকে তাদের ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে নিবন্ধন করেছে। এর নাম […]
ইরাকে ৪০ ভারতীয় অপহৃত
ইরাকের মসুল শহরে ভারতের প্রায় ৪০ জন নাগরিক অপহৃত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাঁরা সেখানে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করছিলেন।আজ বুধবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আল-কায়েদা-সমর্থিত সুন্নিপন্থী জঙ্গি সংগঠন আইএসআইএসের সদস্যরা ওই ভারতীয়দের অপহরণ করেছে বলে সন্দেহ করা হচ্ছে।যুদ্ধবিধ্বস্ত মসুল থেকে ওই ৪০ জন ভারতীয়কে নিরাপদে সরিয়ে নেওয়ার সময় অপহরণের ঘটনাটি […]
পতনের আশঙ্কায় সন্ত্রস্ত বাগদাদ
ইরাকের সুন্নি জঙ্গিরা একের পর এক শহর দখল করে রাজধানী বাগদাদের দিকে অগ্রসর হচ্ছে। ছবি: এএফপিইরাকের রাজধানী বাগদাদ থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে দিয়ালা প্রদেশের রাজধানী বাকুবা শহরে অবস্থান করছে সুন্নি জঙ্গিরা। জঙ্গিদের নাটকীয় সাফল্যে বাগদাদ পতনের আশঙ্কায় রাজধানীবাসীর মধ্যে ভীতি নেমে এসেছে।গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হচ্ছে, গুরুত্বপূর্ণ এই শহরটির কয়েকটি অংশ ইতিমধ্যে বিদ্রোহীদের দখলে […]
কংগ্রেসি রাজ্যপাল সরানোর উদ্যোগ মোদি সরকারের
সুপ্রিম কোর্টের নির্দেশ তোয়াক্কা না করে নরেন্দ্র মোদির সরকারও আগের কংগ্রেস সরকারের মতো রাজ্যপাল সরানোর প্রক্রিয়া শুরু করল। বিভিন্ন রাজ্যে কংগ্রেস আমলে নিয়োগ পাওয়া রাজ্যপালদের ইস্তফা দেওয়ার মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। এই পরিস্থিতিতে বেশ কয়েকজন রাজ্যপাল গতকাল মঙ্গলবার রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে দেখা করেন।রাজ্যপাল বদলের এই প্রক্রিয়া শুরুর সঙ্গে সঙ্গেই কংগ্রেস-বিজেপি কাজিয়া […]
উইলিয়াম রানির চেয়েও জনপ্রিয়
প্রিন্স উইলিয়াম যুক্তরাজ্যের রাজপরিবারের সবচেয়ে জনপ্রিয় সদস্য৷ জনগণের কাছে তাঁর দাদি রানি দ্বিতীয় এলিজাবেথ, ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকার বাবা প্রিন্স চার্লসের চেয়ে জনপ্রিয়৷ একটি জনমত জরিপে এমন তথ্য উঠে এসেছে৷ খবর রয়টার্সের৷কমরেস নামের একটি প্রতিষ্ঠান ইন্ডিপেনডেন্ট পত্রিকার জন্য যুক্তরাজ্যের দুই হাজার নাগরিকের ওপর ওই জরিপ চালায়। গত রোববার প্রকাশিত ওই জরিপের ফলে দেখা যায়, রক্ষণশীল প্রধানমন্ত্রী […]
সাংসদদের বাড়ি আর গাড়ি
‘এক চিফ হুইপের এত্ত সরকারি বাসা!’—এ শিরোনামে অল্প কিছুদিন আগে একটি অনুসন্ধানী প্রতিবেদন এসেছে প্রথম আলোয়৷ প্রতিবেদনে বলা হয়, তিনি তাঁর জন্য নির্ধারিত সরকারি বাংলো ও অফিস ছাড়াও সংসদ সদস্য ভবনে আরও সাতটি বাসা নিজের নিয়ন্ত্রণে রেখেছেন৷ যথারীতি প্রতিবাদ এসেছে তাঁর দপ্তর থেকে৷ প্রতিবাদে বলা হয়েছে, প্রকাশিত সংবাদ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত৷ পক্ষান্তরে, প্রতিবেদক দাবি করেছেন, […]
জাতীয় সংগীতের সময় নেইমারের চোখে জল
খেলার মাঠে ফুটবলারদের কাঁদতে দেখা যায় দুটি ক্ষেত্রে। সাফল্যের আনন্দে আর পরাজয়ের বেদনায়। কিন্তু গতকাল নেইমার কাঁদলেন ম্যাচ শুরুর আগেই, দেশের জাতীয় সংগীত বাজানোর সময়। ফের্তোলেজার স্টেডিয়ামভর্তি দর্শক যেভাবে জাতীয় সংগীতের সঙ্গে গলা মিলিয়েছিলেন, তাতে নিশ্চয়ই ভীষণভাবে আবেগমথিত হয়ে উঠেছিলেন ২২ বছর বয়সী এই তারকা। দেশপ্রেমের সেই আবেগই জল হয়ে গড়িয়েছে নেইমারের দুই গাল বেয়ে।জাতীয় […]
দাম কমেছে নরটন ইন্টারনেট সিকিউরিটির
বিশ্বকাপ ফুটবল উপলক্ষে নরটন ইন্টারনেট সিকিউরিটি সফটওয়্যারের দাম ২৮ শতাংশ কমেছে। সম্প্রতি ‘রেডকাডর্’ নামের একটি অফারে বিশেষ এই মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে নরটন ইন্টারনেট সিকিউরিটির বিপণকারী প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স।সোর্সের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ভাইরাসকে লাল কার্ড’ দেখিয়ে প্রতিমুহূর্তে স্বয়ংক্রিয়ভাবে আপডেট হচ্ছে অনলাইনের নিরাপত্তা সুরক্ষা পণ্য নরটন ইন্টারনেট সিকিউরিটি। সফটওয়্যারটি সহজলভ্য করতে বিশ্বকাপ ফুটবল উপলক্ষে রেডকার্ড অফারে […]
বহদ্দারহাট উড়াল সেতু ধস মামলার বিচার শুরু
চট্টগ্রাম নগরের বহদ্দারহাট উড়াল সেতু ধসের ঘটনায় দায়ের হওয়ার মামলায় বিচার শুরু হয়েছে। আগামী ১৬ জুলাই সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করা হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম মহানগর দায়রা জজ এম মজিবুর রহমান আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এর মধ্য দিয়ে এই মামলার বিচারকাজ শুরু হলো। আসামিরা হলেন উড়াল সেতু প্রকল্পের ব্যবস্থাপক গিয়াসউদ্দিন, […]
সেন্সর বোর্ড আটকে গেলো মডেল-অভিনেত্রী শারলিন চোপড়ার ‘কামসূত্র থ্রিডি’
‘কামসূত্র থ্রি ডি’ ছবিতে অভিনয় করে এরই মধ্যে ব্যাপক আলোচনায় এসেছেন মডেল-অভিনেত্রী শারলিন চোপড়া। পাশাপাশি খুব সমালোচিতও হয়েছেন। এর আগে প্লেবয়সহ বেশ কিছু ম্যাগাজিনে নগ্ন হয়ে পোজ দেয়ার অভিজ্ঞতা থাকলেও কোন চলচ্চিত্রে এরকমভাবে আগে ক্যামেরাবন্দি হননি শারলিন। এ ছবির কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। এটিকে প্রাপ্তবয়স্ক ছবি হিসেবেই মুক্তি দেয়ার পরিকল্পনা ছিল পরিচালক-প্রযোজকদের। এরই মধ্যে একটি […]
মুকিত জাকারীয়া ব্যস্ত এখন মডেলিং ও অভিনয়ে
এ সময়ে দেশীয় টিভি নাটক ও বিজ্ঞাপনে ব্যাপক আলোচিত একটি নাম মুকিত জাকারীয়া। কাজের সূত্র ধরে ক্যামেরার সামনে বর্তমানে তুমুল ব্যস্ত তিনি। আর পর্দা উপস্থিতিতেও পথ চলছেন দাপুটে গতি নিয়ে। মিডিয়ার সঙ্গে মুকিতের সম্পৃক্ততা বিজ্ঞাপনী সংস্থা ইউনিট্রেন্ডে কাজ করার সূত্রে। সেটা আজ থেকে প্রায় অর্ধযুগেরও আগের কথা। শরাফ আহমেদ জীবনের পরিচালনায় ‘শাড়ি’ নাটকে অভিনয়ের মধ্য […]
কুমার শানুর সঙ্গে একই মঞ্চে গাইবেন চ্যানেল আই সেরা কন্ঠের দুই বিজয়ী
ভারতের খ্যাতিমান সংগীতশিল্পী কুমার শানুর সঙ্গে একই মঞ্চে গান গাইবেন চ্যানেল আই সেরা কন্ঠের দুই বিজয়ী কন্ঠশিল্পী দুই বোন নির্বাচিতা মুৎসুদ্দী ও বৃষ্টি মুৎসুদ্দী। তবে তা দেশের মাটির কোন মঞ্চে নয়। লন্ডনের ভিক্টোরিয়ায় ‘বৈশাখী মেলা কমিউনিটি ট্রাস্ট’ আয়োজিত বৈশাখী মেলায় একইমঞ্চে কুমার শানুর সঙ্গে গান গাইবেন নির্বাচিতা ও বৃষ্টি। আগামী ২২শে জুন লন্ডনের ভিক্টোরিয়াতে এই […]