স্বামীর পরকীয়ায় সংসার ভাঙতে বসেছে তানিয়ার

 বেয়াই এর সঙ্গে প্রেম করে পরিবারের মতে বিয়ে করেছিলেন তানিয়া। ৮ বছরের সংসার। ভালবাসার সেই সংসার এখন ভাঙতে বসেছে। স্বামীর পরকীয়াই কাল হয়ে দাঁড়িয়েছে তানিয়ার। একদিকে সন্তান না থাকা অন্যদিকে স্বামীর বিচ্ছেদ। দুই দুঃখে পাথর হয়ে যাওয়া তানিয়া অভিযোগ করেছেন নারী নির্যাতন প্রতিরোধ সেলে। ফিরে পেতে চান স্বামীকে। নারী নির্যাতন সেলে শুনানি কর্মকর্তা নাহিদ সুলতানা […]

ব্যাংক পুরস্কারে ভূষিত অধ্যাপক মোজাফফ্র ও স্বদেশ রঞ্জন বোস

বাংলাদেশে অর্থনীতি বিষয়ে গবেষণা ও চিন্তামূলক লেখালেখিসহ মৌলিক অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. মোজাফফ্র আহমদ (প্রয়াত) ও ড. স্বদেশ রঞ্জন বোস (প্রয়াত)-কে যৌথভাবে ‘বাংলাদেশ ব্যাংক পুরস্কার’-২০১৩ (মরণোত্তর) প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গতকাল কেন্দ্রীয় ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। অধ্যাপক ড. মোজাফফ্র আহমদ ছিলেন একজন ব্যতিক্রমী ও বহুমাত্রিক গবেষক। অর্থনীতির বিভিন্ন শাখা যেমন- শিল্প, […]

সিম কার্ডের দাম বাড়ালো গ্রামীণফোন

দেশের অন্যতম মোবাইল ফোন কোম্পানি গ্রামীণফোন সিম কার্ডের দাম বাড়িয়েছে। ২০১৪-১৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে সিম পরিবর্তনের ওর কর নির্ধারণের ফলে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে গ্রামীণফোন। এতে বলা হয়, এখন থেকে সকল প্রি-পেইড সিম এর দাম হবে ২০০ টাকা। আগে এর দাম ছিল ১৮৮ টাকা। এছাড়াও সিম পরিবর্তনের জন্য […]

ভুটানে মোদি ঢাকার জন্য বার্তা

নরেন্দ্র মোদির ‘বিফরবি’ কূটনীতির তাৎপর্য নিয়ে ভারতের দক্ষিণ এশীয় প্রতিবেশীরা ভাবতে বসেছেন। ঢাকা  ভারতের প্রথম পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের প্রথম সফরের জন্য অপেক্ষা করছে। মোদি নিজেই তার সদ্যসমাপ্ত ভুটান সফরে গভীরভাবে সন্তুষ্ট। তিনি মনে করেন এটা হলো বিফরবি। এর মানে ‘ভারত ফর ভুটান অ্যান্ড ভুটান ফর ভারত।’ এটা লক্ষণীয় যে, ভারত কোনদিন ভুটানের রাজতন্ত্র নিয়ে কোন […]

‘ঘটনা ধামাচাপা দিতে লাশ নদীতে ফেলতে বলি’

অবশেষে ৩২ দিনের রিমান্ড শেষে আদালতে জবানবন্দি দিয়েছেন র‌্যাব ১১-এর সাবেক অধিনায়ক তারেক সাঈদ মোহাম্মদ। জবানবন্দিতে ঘটনার দায় স্বীকার করলেও তিনি বলেছেন, নূর হোসেনের সঙ্গে যোগসাজশে আরিফ ও রানা এই ঘটনা ঘটিয়েছে। তিনি যখন ঘটনা জানতে পারেন তখন তার আর কিছুই করার ছিল না। তারেক বলেন, সাত জনের খুনের পর তিনি ঘটনা ধামাচাপা দিতে লাশ […]

ধারাবাহিক নাটক পরিচালনায় রোকেয়া প্রাচী

অভিনয় ও উপস্থাপনার পাশাপাশি রোকেয়া প্রাচী মাঝে মধ্যে নাটক নির্মাণ করেন। গত মাসেও ‘যুদ্ধ’ এবং ‘ভালোবাসা হয়ে যায়’ নামে দু’টি নাটক পরিচালনা করেছেন তিনি। এবার তিনি তৈরি করলেন একটি ধারাবাহিক নাটক।ধারাবাহিকটির নাম ‘সেলাই পরিবার’। তৈরি পোশাক কারখানা খাতে কাজ করে জীবিকা নির্বাহ করা একটি পরিবারের জীবনসংগ্রামই এ নাটকের উপজীব্য। এতে অভিনয় করছেন রোকেয়া প্রাচী, মাজনুন […]

আনন্দমেলার উপস্থাপক আনজাম মাসুদ

আনজাম মাসুদ  বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’ আবার প্রচার হবে আগামী রোজার ঈদের দিন রাতে। এবারের অনুষ্ঠানটির গ্রন্থনা, পরিকল্পনা ও উপস্থাপনা করছেন আনজাম মাসুদ। দীর্ঘ প্রায় দুই বছর পর আবার ‘আনন্দমেলা’ অনুষ্ঠানে দেখা যাবে তাকে। শিগগিরই বিটিভির নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠানটির দৃশ্যধারণ হবে। প্রযোজনা করবেন সারোয়ার মিয়া। ‘আনন্দমেলা’ উপস্থাপনা প্রসঙ্গে আনজাম মাসুদ বলেন, ‘বিটিভির জনপ্রিয় এ […]

পোল্যান্ডে ১২ বছর পর দূতাবাস, প্রত্যাশা-চ্যালেঞ্জ মিলেমিশে একাকার

এক যুগের ব্যবধানে পোল্যান্ডে পুনঃপ্রতিষ্ঠিত হচ্ছে বাংলাদেশ দূতাবাস। চলতি বছরই ওয়ারশ, ভিয়েনা ও কোপেনহেগেনে আলোর মুখ দেখবে ইউরোপের নতুন ৩টি বাংলাদেশ দূতাবাস, এমন সংবাদ বেশ কয়েকদিন আগে পত্র-পত্রিকায় প্রকাশিত হবার পর সংশ্লিষ্ট দেশগুলোতে বসবাসরত বাংলাদেশিদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। অস্ট্রিয়া ও ডেনমার্কে প্রথমবারের মতো হলেও পোল্যান্ডে ১২ বছরের ব্যবধানে পুনরায় স্থাপিত হতে চলেছে বাংলাদেশ […]

‘সংগ্রাম’র ওয়ার্ল্ড প্রিমিয়ার লন্ডনে

১০ জুলাই থেকে লন্ডনে শুরু হচ্ছে লন্ডন-ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল। চলবে ১৭ জুলাই পর্যন্ত। এ উৎসবে স্থান পেয়েছে মুক্তিযুদ্ধ ভিত্তিক কাহিনী নিয়ে নির্মিত বাংলা ছবি ‘সংগ্রাম’। ১৪ জুলাই মনসুর আলী পরিচালিত এ ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে উৎসবে। মনসুর আলী বাংলানিউজকে ই-মেইলে জানান, ‘এটা বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি ও আমার জন্য গর্বের বিষয়। কারণ প্রথমবার কোনো বাংলাদেশি ছবি এই ফেস্টিভ্যালে […]

জিয়ার মাজারে হাত দিলে সারাদেশে আগুন জ্বলবে

শহীদ জিয়ার মাজারে হাত দিলে সারাদেশে আগুন জ্বলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিউল আলম প্রধান।তিনি বলেন, সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র। বুধবার বিকেল তিনটায় রংপুর নগরীর পাবলিক লাইব্রেরি মাঠে রংপুর জেলা জাগপা আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। শফিউল আলম বলেন, অবৈধ সরকার দেশবাসীর বিরুদ্ধে […]

বৃহস্পতিবার কালশী ক্ষতিগ্রস্তদের সঙ্গে খালেদার সাক্ষাত

রাজধানীর মিরপুরের কালশী বিহারী ক্যাম্পে  অগ্নিকাণ্ডে ও গুলিতে নিহত, আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।বৃহস্পতিবার রাত ৮টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে তাদের সঙ্গে সাক্ষাত করবেন বিএনপি প্রধান।সাক্ষাতকালে খালেদা জিয়া হতাহতদের পরিবারের সদস্যদের সমবেদনা জানাবেন ও সাহায্য দেবেন।বুধবার রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয় সূত্র বিষয়টি নিশ্চিত করে।গত শুক্রবার শবে বরাতের […]

ইরাকে বাংলাদেশিদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে

ইরাকে চলমান সহিংস পরিস্থিতিতে বিভিন্ন স্থানে আটকে পড়া বাংলাদেশির নিরাপদ এলাকায় সরিয়ে নেয়া হচ্ছে। গত দু সপ্তাহে আল কায়েদা সমর্থিত সুন্নি বিদ্রোহীরা দেশটির গুরুত্বপূর্ণ এলাকা দখল করে নেয়ার পর সেখানে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। এখন পর্যন্ত ইরাকের রাজধানী বাগদাদের দিকেই এগিয়ে আসছে বিদ্রোহী যোদ্ধারা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. খন্দকার শওকত হোসেন […]

মার্স ভাইরাস প্রতিরোধের পর হজ

হজযাত্রীদের মার্স (মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম) ভাইরাসের প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে হজে যেতে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে সৌদি আরব। মঙ্গলবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে এ চিঠি পাঠিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, “চিঠির মাধ্যমে সৌদি আরব জানিয়েছে, সেদেশে এখন পর্যন্ত মার্স ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩৪৫ জন। এদের মধ্যে […]

জিনজিয়ানে ১৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর

চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় স্বায়ত্ত্বশাসিত প্রদেশ জিনজিয়ানের উইঘুর অধ্যুষিত এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড প্রমাণিত হওয়ার পর ১৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সিনহুয়া।  মৃত্যুদণ্ডের সাজাভোগকারী দলটির সদস্যেরা খুন, অগ্নিসংযোগ, চুরি এবং অবৈধ বিস্ফোরক দ্রব্যাদি তৈরির সঙ্গে জড়িত ছিল বলে প্রমাণ পেয়েছিল প্রশাসন। জিনজিয়ান প্রদেশের আকসু, তুরপান ও হতান অঞ্চলের আদালত সোমবার দোষী সাব্যস্তদের বিরুদ্ধে এ রায় প্রদান করে। […]

চোখের কারণে মাথা ব্যথা- দায়ী ৫টি কারণ

আজকাল খুব মাথা ব্যথা করছে? ভাবছেন মাইগ্রেন বা অন্য কিছু হয়েছে? আপনার এই ধারণা কিন্তু সত্য নাও হতে পারে। এমনও হতে পারে যে মাথা ব্যথাটি করছে চোখের কারণে। অনেকে ভাবেন কেবল চোখের পাওয়ারের গরমিল হলেই বুঝি ম্যথা ব্যথা হয়। সেটাও কিন্তু মোটেও ঠিক নয়। চোখের আরও অনেক গুলো সমস্যার কারণে মাথা ব্যথা হতে পারে, যেগুলো […]