মাইলির অর্ধনগ্ন সেলফি

সব সময়ই নতুন নতুন ঘটনার জন্ম দিয়ে আলোচনায় থাকতে পছন্দ করেন বিশ্বনন্দিত পপতারকা মাইলি সাইরাস। তবে মধ্যে খানিক অসুস্থ থাকার কারণে সব জায়গাতেই তার উপস্থিতি ছিল বেশ কম। অসুস্থতার কারণে সাময়িকভাবে নিজের কনসার্টও বাতিল করেছিলেন তিনি। তবে সেই ওয়ার্ল্ড ট্যুর আগামী মাস থেকেই শুরু করতে যাচ্ছেন তিনি। আর তার প্রস্তুতি নিয়েই বর্তমানে ব্যস্ত মাইলি। তবে […]

কৃষিখাতে ঋণ বিতরণ বাড়ছে

কৃষি খাতে ঋণ বিতরণ বাড়ছে। চলতি ২০১৩-১৪ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) ব্যাংকগুলো কৃষিখাতে ১৪,১২০ কোটি টাকার ঋণ বিতরণ করেছে। যা আগের বছরের একই সময়ের চেয়ে প্রায় ৯% বেশি। গত বছর প্রথম ১১ মাসে কৃষি খাতে ঋণ বিতরণ করা হয়েছিল ১২,৯৯৫ কোটি টাকার। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে। আলোচ্য সময়ে বকেয়া ঋণ আদায়ের পরিমাণও বেড়েছে। […]

বাজেট চাপে পুঁজিবাজার

চূড়ান্ত বাজেটে বিশেষ সুবিধা আদায়ের লক্ষ্যে কৃত্রিমভাবে বাজারে বিক্রয় চাপ সৃষ্টি করা হয়েছে। এ কারণে গত দুই কার্যদিবস ধরে মূল্যসূচক কমছে। এ ছাড়া দৈনিক লেনদেনও তুলনামূলক কমছে বলে জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা। আগের দিনের ধারাবাহিকতায় গতকালও কমেছে মূল্যসূচক। তবে কম দরে শেয়ার কেনার জন্য ক্রেতাদের আগ্রহ তেমন লক্ষ্য করা যায়নি। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইনডেক্স […]

আবারও আলোচনায় জামায়াত

জামায়াতকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। জন্ম নিয়েছে নয়া গুঞ্জন। বলা হচ্ছে, এবার ১৯ দলের শরিক দলটিকে প্রধান বিরোধী দলের আসন গ্রহণের প্রস্তাব দেয়া হয়েছে। লন্ডনে অবস্থানরত দলটির গুরুত্বপূর্ণ এক নেতার মাধ্যমে এ প্রস্তাব দেয়া হয়। সরকারের প্রভাবশালী এক মন্ত্রী সম্প্রতি লন্ডন সফরে গিয়ে এমন প্রস্তাব দিয়েছেন বলে জোর গুঞ্জন রয়েছে। তবে জামায়াতের দায়িত্বশীল […]

নিউইয়র্কে আওয়ামী লীগের দ্বন্দ্বে প্রেসিডেন্টের সংবর্ধনা বাতিল

নিউইয়র্কে আওয়ামী লীগের দুই গ্রুপের দ্বন্দ্ব ও সংবর্ধনা কমিটিতে বিএনপি- জামাত কর্মিদের নাম থাকার অভিযোগে যুক্তরাষ্ট্র সফররত প্রেসিডেন্ট মো. আব্দুল হামিদের সার্বজনীন নাগরিক সংবর্ধনা বাতিল হয়েছে। নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে লাগোর্ডিয়া এয়ারপোর্ট সংলগ্ন মেরিয়ট হোটেলে এই সংবর্ধনা অনুষ্ঠিত হবার কথা ছিল। সংবাদ সংস্থা বাংলাপ্রেস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও সামাজিক সংগঠনের প্রধানদের উপেক্ষা করে […]

মেধা সম্পদের পরিচর্যার অভাব আছে- শিল্পমন্ত্রী আমির হোসেন আমু!

বাংলাদেশে মেধাসম্পদের পরিচর্যা ও লালনের অভাব রয়েছে বলে মন্তব্য করছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বুধবার সকালে বসুন্ধরা গোল্ড ওয়াটার কনভেনশন সেন্টারে ‘খসড়া মেধাসম্পদ নীতি সম্পর্কিত মাল্টি স্টেক হোল্ডার সভা ও টেকনোলজি অ্যান্ড ইনোভেশন সার্পোট সেন্টার স্থাপন (টিআইএসসিএস)’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিশ্ব মেধাসম্পদ সংস্থা (ডব্লিউআইপিও) এবং শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন পেটেন্ট, ডিজাইন […]

৩ উপায়ে সড়ক দুর্ঘটনা ও যানজট কমানো সম্ভব-যোগাযোগমন্ত্রী

কাঠামোগত পরিবর্তন, আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা, ও জনসচেতনতা- এ তিনটি উপায়ে রাজধানীসহ সারাদেশের সড়ক দুর্ঘটনা ও যানজট কমানো সম্ভব হবে বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। সড়ক দুর্ঘটনা ও যানজট কমাতে বুধবার রাজধানীর গুলিস্তান মোড়ে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) আয়োজিত সপ্তাহব্যাপী গণসচেতনতা ও গণসংযোগ কর্মসূচিতে তিনি একথা বলেন। যোগাযোগমন্ত্রী বলেন, দুর্ঘটনা ও যানজট একটি জাতীয় সমস্যা। […]

স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন তারেক সাঈদ

নারায়ণগঞ্জের আলোচিত সেভেন মার্ডারের ঘটনায় গ্রেপ্তার চাকরিচ্যুত র‌্যাব-১১ এর সাবেক অধিনায়ক ও অবসরে পাঠানো সেনাবাহিনীর লে. কর্নেল তারেক সাঈদকে ৬ দফায় ৩২ দিনের রিমান্ড শেষে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য আদালতে আনা হয়েছে। বিচারকের খাস কামরায় তার জবানবন্দি গ্রহণ করা হচ্ছে। বুধবার সকালে তাকে নার‍ায়ণগঞ্জ আদালতে আনা হয়েছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক নারায়ণগঞ্জ জেলা পুলিশের একজন […]

আজ কেমন যাবে

আজ কেমন যাবেতারিখ: ১৮/৬/২০১৪মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৯আপনি শান্তি বজায় রাখতে চাইলেও ব্যবসায় সমস্যা দেখা দেবে। অংশীদারি ব্যবসায়ে যেকোন বিষয়ে সতর্ক হোন। শত্রুতা হচ্ছে বুঝতে পারলেও প্রকাশ্যে বিরোধিতা করবেন না। দেখা দিতে পারে উদ্বেগ, সমস্যা ও অর্থকষ্ট। সন্ধ্যায় বন্ধুর উপর নির্ভর করতে হতে পারে। টোটকা: বাড়ি থেকে […]

তালিকাভুক্ত কোম্পানির কর কমানোর সুপারিশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর কর কমানোর সুপারিশ করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) সভাপতি তপন চৌধুরী।বুধবার বেলা ১১টায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (বিএসইসি) কার্যালয়ে প্রস্তাবিত ২০১৪-১৫ অর্থবছরের বাজেট নিয়ে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।তপন চৌধুরী বলেন, যেহেতু নন-লিস্টেড কোম্পানির ক্ষেত্রে করারোপ ৩৭.৫ শতাংশ থেকে কমিয়ে ৩৫ শতাংশ করা হয়েছে, সে হিসেবে তালিকাভুক্ত কোম্পানির […]

ফরমালিন দূর হবে ১৫ মিনিটে!

শাকসবজি, ফলমুল কিংবা মাছ যে কোনো কিছু কিনতে গিয়ে সবাই যখন আতংকে, তখন থাকতে পারেন নিশ্চিন্তে। আপনার হাতের কাছে যদি থাকে ভিনেগার আর রান্না বসানোর আগে মাত্র ১৫ মিনিট সময়, তাহলেই আপনার পরিবারকে আপনি সুরক্ষিত রাখতে পারবেন ফরমালিনসহ যে কোনো ক্ষতিকর রাসায়নিক দ্রব্য থেকে। পদ্ধতি: এক লিটার পানিতে এক কাপ ভিনেগার মিশিয়ে শাকসবজি, ফলমুল কিংবা […]

বৃষ্টিতে ভিজলে

আজকাল প্রায়ই বৃষ্টি হচ্ছে, এসময়ে বৃষ্টি হবে এটাই স্বাভাবিক। আর অনেক সময়ই আমরা বৃষ্টিতে ভিজে যাই। আমাদের সঙ্গে থাকে অত্যন্ত প্রয়োজনীয়  চামড়ার কিছু পণ্য। যেমন ব্যাগ, জুতা, ঘড়ির বেল্ট, চাবির রিং, ওয়ালেট আর বেল্ট। বৃষ্টির পানি লেগে এবং স্যাঁতসেতে আবহাওয়ায় চামড়ার পণ্যে ছত্রাক পড়ে, পন্যগুলো নষ্ট হয়ে ব্যবহারের অনুপযোগী হতে পারে। তাই এসময় পন্যগুলোর চাই একটু […]

বিডি সার্ভিসের বোর্ড সভা ২২ জুন

শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ (বিডি) সার্ভিস লিমিটেড কোম্পানির বোর্ড সভা আগামী ২২ জুন রোববার অনুষ্ঠিত হবে।এতে ৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি লভ্যাংশ দেবে কি-না সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।এতে জানানো হয়, আগামী ২২ জুন রোববার বিকেল সাড়ে ৫ টায় কোম্পানির […]

আলমগীর কবির তার স্ত্রীকে উপহার সাড়ে ২৬ লাখ শেয়ার

আর্থিক প্রতিষ্ঠান খাতের বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের উদ্যোক্তা পরিচালক আলমগীর কবির তার স্ত্রীকে নিজ প্রতিষ্ঠানের ২৬ লাখ ৫০ হাজার শেয়ার উপহার হিসেবে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।  এতে জানানো হয়, বে-লিজিংয়ের উদ্যোক্তা পরিচালক আলমগীর কবির তার হাতে থাকা ৬৩ লাখ ২০ হাজার ৫৯টি শেয়ার থেকে ২৬ […]

বরিশালের পুলিশ লাইন রোডে স্মার্টটেক্স-এর ২৩ তম শাখা উদ্বোধন

ফ্যাশনপ্রেমীদের দীর্ঘ দিনের চাহিদা পূরণে সম্প্রতি বরিশালের পুলিশ লাইন রোডে স্মার্টটেক্স-এর ২৩ তম শাখা উদ্বোধন করা হয়। শাখাটির উদ্বোধন করেন প্রধান অতিথি কাজী আব্দুল কালাম আযাদ, প্রেসিডেন্ট বরিশাল প্রেসক্লাব এবং বিশেষ অতিথি তমাল শাহ আলম ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।  এখানে ছেলেদের থাকছে জন্য পাঞ্জাবি, শার্ট, প্যান্ট। মেয়েদের থ্রি-পিস, কুর্তা, প্যান্ট। শিশুদের জন্য রয়েছে পাঞ্জাবি, শার্ট, থ্রি-পিস এবং […]