ক্ষমা চাই, আর কামড়াবো না-লুইস সুয়ারেজ
শেষ পর্যন্ত ক্ষমা চাইলেন লুইস সুয়ারেজ। টুইটার বার্তায় সুয়ারেজ বলেছেন, ইতালির জর্জিও কিয়েলিনিকে সত্যি সত্যিই কামড় দিয়েছেন তিনি। অনুতপ্ত সুয়ারেজ এজন্য ইতালিয়ান ফুটবলারের কাছে ক্ষমাও চেয়েছেন। একই সঙ্গে ফুটবল বিশ্বের কাছেও ক্ষমা চেয়েছেন তিনি। উরুগুয়ের এই সুপারস্টার প্রতিশ্রুতি দিয়েছেন, ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবেন না। কিয়েলিনিকে কামড়ানোর অপরাধে নিষেধাজ্ঞার শাস্তি ভোগ করছেন সুয়ারেজ। এমন […]
বিশ্বকাপ শেষ মুস্তাফির
বিশ্বকাপে আর মাঠে নামতে পারছেন না শকোদ্রান মুস্তাফি। ইনজুরির কারণে আপাতত বিশ্বকাপ শেষ এ জার্মান ডিফেন্স তারকার। দ্বিতীয় রাউন্ডে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে উরুর চোট নিয়ে মাঠ ছাড়েন ২২ বছরের তরুণ ফুটবলার মুস্তাফি। গতকাল জার্মানি কোচ জোয়াকিম লো’ জানান, বিশ্বকাপে আর খেলতে পারবেন না মুস্তাফি। ইতালি লীগে সাম্পদোরিয়ার ডিফেন্ডার মুস্তাফি বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডের কঠিন ম্যাচে জায়গা […]
বাধ্যতামূলক ‘কুলিং ব্রেক’ দিতে নির্দেশ ব্রাজিল আদালতের
ব্রাজিলের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলীয় উচ্চ আর্দ্রতা সম্পন্ন উষ্ণ এলাকায় সুর্য্যের প্রখর তাপমাত্রায় ফুটবল খেলাটা বেশ কঠিন। সেখানকার কন্ডিশনে অভ্যস্ত মানুষের জন্য পারফর্মেন্স করাটাও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই ওইসব এলাকায় অনুষ্ঠিত বিশ্বকাপে অংশগ্রহণকারী খেলোয়াড়দের কিছুটা স্বস্তি দিতে ‘কুলিং ব্রেক’ (ঠা-া বিরতি) দেয়ার ধারণাটি মেনে নিতে ফিফাকে বাধ্য করার জন্য ব্রাজিলীয় কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত। […]
আর্জেন্টিনাকে নিয়ে আমার ছেলে বীরবলের উত্তেজনা ভালই লাগে- সামিনা চৌধুরী
ব্যস্ত থাকার ফলে খুব একটা খেলা দেখা হয় না। তবে ফুটবল বিশ্বকাপ এলে তো অন্যরকম একটি আবহ তৈরি হয়ে যায় আমাদের দেশে। বাইরে বের হলেই কেবল পতাকা আর পতাকা। আর্জেন্টিনা-ব্রাজিলের বাইরেও অনেকে দেশের পতাকাই চোখে পড়েছে। আর ফেসবুক খুললেই কেবল আর্জেন্টিনা-ব্রাজিল নির্ভর স্ট্যাটাস। বিভিন্ন আড্ডাতেও কেবল খেলার বিষয়টিই চলে আসছে। আমার ছেলে বীরবল আর্জেন্টিনার সমর্থক। […]
নীরবেই পার হয়ে গেল মিতানূরের প্রথম মৃত্যুবার্ষিকী
গতকাল ছিল টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মিতানূরের প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছরের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। অনেকটাই নীরবে নিঃশব্দে পার হয়ে গেল তার মৃত্যুদিবসটি। কোথাও এ নিয়ে তেমন কোন সাড়া পাওয়া যায়নি। মিডিয়া ছিল অনেকটাই নীরব। তাকে নিয়ে বিটিভিসহ বেসরকারি কোন টেলিভিশন চ্যানেলে কোন বিশেষ আয়োজন ছিল না। অথচ মিতানূর ছিলেন মিডিয়ার সবচেয়ে কাছের মানুষ। সবার […]
প্রথমবারের মতো..
প্রভুদেবার ‘রামায়া বাসতাভিয়া’ ছবির মাধ্যমে দুর্দান্ত অভিনয়-পারফরমেন্স দেখিয়ে বলিউডে নিজের সম্ভাবনার কথা জানান দিয়েছিলেন কমল হাসান কন্যা শ্রুতি হাসান। বলতে গেলে এ ছবিটি তার ভাগ্যও বদলে দিয়েছে। দক্ষিণ ভারতের ছবির অভিনেত্রী হলেও এখন বলিউডে নিয়মিত হয়েছেন তিনি। থাকছেন মুম্বইতে। হাতে রয়েছে বেশ কয়েকটি ছবির কাজ। এদিকে বর্তমানে ‘গাব্বর’ ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন […]
স্বপ্ন পূরণ হলো না সোনাক্ষির
চলতি প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে বেশি ব্যস্ত সময় এখন পার করছেন সোনাক্ষি সিনহা। এরই মধ্যে সালমানের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করে দারুণ সফলতা পেয়েছেন তিনি। সালমানের বাইরেও বর্তমানে বড় বড় অভিনেতার বিপরীতেই কাজ করছেন শত্রুঘœ সিনহা কন্যা। যশরাজ ফিল্মস, আরবাজ খান ফিল্মসসহ একাধিক আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারের কমপক্ষে পাঁচটি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে এখন কাজ করছেন […]
গণতন্ত্রের দাবিতে হংকংয়ে লাখো মানুষের বিক্ষোভ, গ্রেপ্তার ২০০
হংকংয়ে গণতন্ত্রের দাবিতে বিশৃঙ্খলাপূর্ণভাবে বিক্ষোভ সমাবেশ করায় ২ শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। হংকং পুলিশের দেয়া তথ্যানুযায়ী, ৯৮ হাজার ৬০০ মানুষ গণতন্ত্রের দাবিতে গতকাল রাস্তায় নেমে আসেন। কিন্তু, আয়োজকরা দাবি করছেন, রোদ ও বৃষ্টি উপেক্ষা করে হংকংয়ের ৫ লাখ ১০ হাজার বাসিন্দা রাস্তায় নেমেছিলেন তাদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে। অন্যদিকে, হংকং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, ১ […]
১২ বছরের কিশোরের মহৎ কীর্তি…
মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। প্রয়াত কিংবদন্তী সংগীতজ্ঞ ভূপেন হাজারিকার গানের সেই কথাগুলো আজও মুখে মুখে ফেরে। কিন্তু, সহানুভূতির সেই জায়গাটা কি সবার মধ্যে জাগ্রত! তা যদি হতো, তাহলে আজও অনাহারে, অর্ধাহারে, রোগে জর্জরিত হয়ে মানুষকে মরতে হতো না। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের মাত্র ১২ বছর বয়সী এক কিশোরের কীর্তিতে বড়দেরকেও লজ্জা পেতে হয়। মাথার […]
নাইজেরিয়ায় বাজারে বোমা হামলায় নিহত ৫৬
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় মাইদুগুরি শহরের একটি জনাকীর্ণ বাজারে গাড়িবোমা হামলায় কমপক্ষে ৫৬ জন নিহত হয়েছেন। হামলায় কয়েকটি যানবাহন ব্যবহৃত হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। নিহতদের অধিকাংশই বয়স্কা নারী। হামলার সময় বাজারে তারা লেবুর সরবৎ ও বাদাম বিক্রি করছিলেন। এ খবর দিয়েছে […]
হিজাব পরার ব্যাপারে ফ্রান্সের নিষেধাজ্ঞা বহাল
ইউরোপীয় মানবাধিকার আদালত হিজাব পরার ব্যাপারে ফ্রান্সের নিষেধাজ্ঞা বহাল রেখে আজ এক রায় দিয়েছে। ফ্রান্সে এই নিষেধাজ্ঞা ধর্মাচরণ ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী বলে ২৪ বছরের এক ফরাসি তরুণী ইউরোপীয় আদালতে মামলা করেছিলেন। ফ্রান্স চার বছর আগে প্রকাশ্য স্থানে হিজাব পরা নিষিদ্ধ করে আইন প্রণয়ন করে। পশ্চিম ইউরোপের মধ্যে ফ্রান্সে মুসলমানদের সংখ্যা সবেচেয়ে বেশি। সেদেশের মোট […]
মাইডাস ফাইন্যান্সের রাইট অনুমোদন
মাইডাস ফাইন্যান্সের রাইট শেয়ারের অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল কমিশনের ৫২২তম সভায় এ অনুমোদন দেয়া হয়েছে। বিএসইসি’র নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মাইডাস ফাইন্যান্স ১টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ছাড়বে। মোট ৬ কোটি ১ লাখ ৩৪৩৩৮টি […]
এবি ব্যাংকের বন্ড অনুমোদন
এবি ব্যাংককে বন্ড ছেড়ে মূলধন বাড়ানোর অনুমতি দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল বিএসইসি’র ৫২২তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়। কমিশনের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বন্ডের আকার ২৫০ কোটি টাকা। এটি নন-কনভারটেবল সাব-অর্ডিনেটেড বন্ড। অর্থাৎ বন্ডটি শেয়ারে রূপান্তর […]
একনেকে ৩৪৪৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ৫টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৩৪৪৫ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৯৪৬ কোটি এবং বৈদেশিক সহায়তা থেকে ২৪৯৯ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে […]
যেসব খাবার ফ্রিজারে রাখা নিষেধ!
খাবার দীর্ঘদিন সংগ্রহের জন্য ফ্রিজারে বা ডিপ ফ্রিজে রাখা হয়। তবে কিছু কিছু খাবার ফ্রিজারে রাখলে ফল হয় উল্টো। স্বাদতো নষ্ট হয়ই, পাশাপাশি স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর হতে পারে। ওমেনস হেলথম্যাগ ডটকম ম্যাগাজিনের এক প্রতিবেদনে সেলিব্রিটি শেফ দিয়ানে দিমিও এমনই কিছু খাবারের নাম উল্লেখ করেছেন যেগুলো ফ্রিজার থেকে দূরে রাখা উচিত। – আস্ত ডিম কখনওই ফ্রিজারে […]